Posts

Showing posts from August, 2021

আফগান প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে যে শর্ত দিলেন

Image
আবগানিস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার ও তৃতীয় বৃহত্তম শহর হেরাত সহ বড় বড় শহরগুলো ঝড়ের গতিতে ূখল করছে তালেবান। এরই মধ্যে  আফগানিস্তানের ১৮টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। তালেবানের হাতে দ্রুত কাবুলের পতন হতে পারে এমন আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের কূটনীতিক এবং নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কাবুল থেকে দূতাবাস খালি করার তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গত শুক্রবার কাবুলে বিশ্ব যুব দিবসের এক অনুষ্ঠানে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ ঘানি নিজের প্রস্তুতির বিষয়ে বলেন, দেশের জনগণ চাইলে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন  তবে এ জন্য একটি শর্তের কথা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট বলেন,কেবলমাত্র আফগানিস্তানের জনগণ তার সরকারের পরিবর্তে কাকে চায় তা নির্ধারণ করার অধিকার রাখে; কোনো প্রতিবেশী দেশ (পাকিস্তান) নয়। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যতদিন আশরাফ ঘানি আফগানিস্তানের প্রেসিডেন্ট থাকবে ততদিন সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তালেবান। এর আগে আশরাফ ঘানি এক বক্তব্যে বলেছিলেন, কেবলমাত্র নির্বাচনের মাধ্...

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

Image
চিত্রনায়িকা পরীমণিকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।. রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায়  পরীমণিকে কারাগারে পাঠানোর যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও তদন্ত কর্মকর্তা। শুক্রবার (১৩ আগস্ট) পরীমণির মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু সাংবাদিকদের জানান, আসামি  থেকে যেহেতু সাড়ে ১৮ লিটার মদ, এলএসডির মতো মারাত্মক মাদক পাওয়া গেছে,পরীমণির বাসায়,যার কোন লাইসেন্স ছিল না এবং মামলাটি তদন্তানাধীন থাকায় আমরা আদালতে তার জামিনের বিরোধিতা করেছি। এছাড়াও তিনি আরও বলেন,  আসামি পরীমণিকে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে তথ্য পেয়েছেন। এখন সেসহ তথ্য যাচাই-বাছাই করছেন। এ পর্যায়ে জামিনের কোনও সুযোগ নেই। আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন। তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। কে অভিনেতা‑ সেটা বড় কথা না। অন্য মামলায় যাদের কাছে এসব ভয়াবহ মাদক পাওয়া যাচ্ছে তাদের জামিন হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কেন হবে। আসামি পুরুষ বা নারী সেটা বিবেচনার কিছু নেই। অপরদিকে, পরীমনিকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক ...