Posts

Showing posts from December, 2019

বাগমারা প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

Image
আসুন প্রতিবন্ধীদের পাশে দাঁড়ায়, তাদের প্রতি সহায়তার হাত বাড়াই, এই আহব্বানে বাগমারা উপজেলার একমাত্র প্রতিবন্ধী বিদ্যালয় সাহার মেমোরিয়াল ডিসঅ্যাবল স্কুল এ্যন্ড কেয়ার সেন্টার এর পক্ষথেকে সকলকে  ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,তরুন উদ্দ্যেক্তা মোঃ গোলাম মোস্তফা বলেন, যদি আমরা একটি সমাজের বা রাষ্ট্রের করতে চাই টেকসই উন্নয়ন, প্রতিবন্ধীদের অধিকারের নিশ্চয়তা প্রদান অবশ্যই  প্রয়োজন। যা সরকারের একার পক্ষে সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভপর নয়।এর জন্য সমাজের শিক্ষিত সুশীল সমাজ, প্রভাবশালী ও বিত্তবানদের অবশ্যই সহায়তার হাত বাড়াতেই হবে। সমাজের সকল ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করার চেষ্টা এবং তাদের মৌলিক অধিকার রক্ষার নিশ্চয়তা আমাদেরই দিতে হবে, যাদের কিনা মহান আল্লাহ পাক প্রতিবন্ধী করে সৃষ্টি করেন নাই। তাই নতুন বর্ষে আমরা আমাদের সমাজের একটি প্রতিবন্ধী শিশুকে হলেও যেন সহায়তা করতে পারি এবং তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে পারি, এই হোক আমাদের অঙ্গিকার, এই হোক আমাদের প্রতিশ্রুতি। . এসময় তিনি আরও বলেন, মানুষ সমাজিক জীব।তাই মানুষকে সমাজবদ্ধভাবেই বসবাস করতে হ...

প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতি না, সহমর্মিতা থাকা উচিত।

Image
তাদের প্রতি সহানুভূতি না, সহমর্মিতা থাকা উচিত। আমরা সবাই মিলেই এ দেশে একটি প্রতিবন্ধীবান্ধব সমাজ গড়ে তুলব। সবাই বিষয়টি হৃদয় থেকে অনুধাবন করলে সমস্যার সমাধান অবশ্যই সম্ভব।করুণা নয়, প্রতিবন্ধীরা চায় অধিকার বিশ্বের অন্যান্য রাষ্ট্র গুলোর মতো, বাংলাদেশেরও একটা বিশাল অংকের জনগোষ্ঠীর প্রতিবন্ধী। গবেষণায় জানা যায় যে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 10 থেকে 11 শতাংশ লোক বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সাথে জরিত বা প্রতিবন্ধী হিসেবে অন্তর্ভুক্ত।জরিপ বলছে দেশে এক কোটি ৩০ লাখ প্রতিবন্ধী আছে। কিন্তু এখন পর্যন্ত নিবন্ধনের আওতায় এসেছে মাত্র ১৭ লাখ। প্রতিবন্ধীবান্ধব সরকার ক্ষমতায় থাকার পরও তাদের সমস্যা থেকেই যাচ্ছে।বর্তমানের বাংলাদেশ সরকার ডিজিটাল উন্নয়নশীল বাংলাদেশ গড়ার পথে  যে দুর্বার  গতিতে এগিয়ে যাচ্ছে, তাতে রাষ্ট্র এবং সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হলে তাদের মর্যাদা প্রতিষ্ঠার পথ সুগম হবে। তাদের সম্পর্কে ধারণা ও নীতিগত ক্ষেত্রে আজ অনেক পরিবর্তন এসেছে। এখন প্রয়োজন মাঠপর্যায়ে পরিবর্তিত ধারণা ও নীতির সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন। প্রতিবন্ধীবান্ধব সরকার ক...

কার কি আমলনামা, কে কি করেন,সবই আমি জানি

Image
আজ শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ও ‘সোনার তরী’ উদ্বোধনের পর কুর্মিটোলায় এক অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই সাবধান থাকবেন। যে যা করেন সব খবর সাথে সাথে আমার কাছে চলে আসে। এসময় প্রধানমন্ত্রীশেখ হাসিনা উপস্থিত নেতা কর্মী দের উদ্দেশ্যেে আরও বলে, ‘আমার আর কোনো কাজ নাই। দেশের দেখাশোনা করাই আমার কাজ। কে কি করলেন, সব দিকে আমার নজর আছে। যে-ই দুর্নীতি করবে তাদের ছাড় দেওয়া হবে না। আমি দুর্নীতি বরদাশত করব না। এ দেশকে সন্ত্রাস, জঙ্গি, মাদক ও দুর্নীতিমুক্ত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করব।আমি আমার জীবন দেশের জন্য উৎসর্গ করেছি। বাংলাদেশ যে উন্নত হতে পারে তা আমরা প্রমাণ করেছি। এই বিমানবন্দর একটা সাদামাটা বিমানবন্দর ছিল। ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে তার পরিবর্তন করেছি। আমরা অন্যান্য পদক্ষেপও নিয়েছিলাম। আমরা চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করেছিলাম। বরিশাল, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরকে উন্মুক্ত করেছি।’ এসময় প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হ...

বাগমারা উপজেলার প্রতিবন্ধী জনগোষ্ঠীর একমাত্র বাতিঘর

Image
বাংলাদেশ সহ সারা বিশ্ব আজ বাংলাদেশের বর্তমান ক্ষমতাধীন সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার হিসেবেই জ্ঞাত ও স্বীকৃত।শেখ হাসিনা সরকারের প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে যতগুলো প্রদক্ষেপ ও নীতিমালা প্রনয়ন ও নিজ কন্যাকে তা বাস্তবায়নের  জন্য গুরু দায়িত্ব অর্পন করে বর্তমান সরকার সারা বিশ্বের নজর কেড়েছে।  "প্রতিবন্ধীতা সম্পর্কিত স্বমন্বিত বিশেষ শিক্ষানীতিমালা-২০০৯" প্রনয়ন করে সমাজের এই অবহেলিত অক্ষম শিশুদের মনে কিছুটা হলেও সক্ষমতার আলো ফুটিয়ে তোলার যে অভিপ্রায়, তারই ধারাবাহিকতায়  রাজশাহী জেলার বাগমারা উপজেলাই  ২০১৪ ইং সালে সর্বপ্রথম " সাহার মেমোরিয়াল ডিসঅ্যাবল স্কুল এ্যন্ড কেয়ার সেন্টার " নামে ০২ নং নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামেএকটি প্রতিবন্ধী বিদ্যালয়  যাত্রা শুরু করে। বিদ্যালয় টি প্রত্যন্ত এলাকার মানুষদের প্রতিবন্ধী সন্তানদের নিয়ে প্রচলিত কুসংস্কার ও অবগ্যা তা দূর করতে এবং অন্যান্য উপজেলায় প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপনের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সেবাই এগিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই ২০১৬ সালে " প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে " রাজশাহী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠা...

সারা দেশেই হচ্ছে বিশেষায়িত প্রতিবন্ধী বিদ্যালয়

Image
বাংলা ট্রিবিউন অনলাইন নিউজ প্রকাশিত ২৬ ডিসেম্বর২০১৯ শুক্রবার   অটিস্টিক শিশুদের লেখাপড়া নিয়ে অভিভাবকদের কষ্ট লাঘব হচ্ছে শিগগিরই। অটিস্টিকসহ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য প্রত্যেক উপজেলায় একটি করে বিশেষায়িত প্রাথমিক বিদ্যালয় করছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা করবে। স্কুল প্রতিষ্ঠায় ইতোমধ্যে সার্ভে করে ম্যাপিংয়ের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারাদেশে সার্ভে করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে স্কুল করা হবে। অটিস্টিক শিশুদের শিক্ষার সঙ্গে সঙ্গে চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রয়োজন। সে কারণে চারটি মন্ত্রণালয় যৌথভাবে স্কুলগুলো পরিচালনা করবে। খুব শিগগিরই স্কুল স্থাপনসহ অন্যান্য কাজ শুরু হবে।’ প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও স্নায়ু বিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চ...

৭১ এর সেই আগুনের ফুলকির, জন্মেছিলো ২০ সালে

Image
বাঙালি জাতির স্বাধীনতার মাস, ডিসেম্বর মাস। স্বাধীনতার মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি আবারও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি,এ জাতির সেইসকল বীর সন্তানদের, যারা এ জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন, মুখে দিয়ে গেছে স্বাধীন ভাষা মাতৃভাষা বাংলা ভাষা এবং আমি স্বরন করছি, সম্ভ্রম হারানো সেই লাখো লাখো মা-বোনদের কে এবং শেষ সাথে স্মরণ করছি এই বাঙালির শ্রেষ্ঠ সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। যার জন্ম হয়েছিল সেই টংগীপাড়ায় 1920 সালের 17 মার্চ এক আগুন এর ফুলকি হিসেবে। যে ফুলকির বিস্ফোরণ ঘটেছিল সেই  ১৯৭১ সালে, এই জাতিকে সকল প্রকার পৈশাচিক অত্যাচার, নির্যাতন, শোষন,অবিচার এবং বৈষম্যতার খড়গো থেকে মুক্তির জন্য জীবন যৌবন রাজপথ কারাগারে কাটিয়ে গেছেন সেই বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।  যিনি প্রতিষ্ঠা করেছিলেন নিজেকে সারা বিশ্বের অবিসংবাদিত নেতা হিসেবে। তাই আমি আজকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ডিসেম্বরের বিজয়কে স্বরন করে বলতে চাই,হে পিতা তুমি অমলিন, তোমার কোন ক্ষয় নেই, তোমার কোন মৃত্যু নেই। তুমি থাকবে লাখো কোটি বাঙালীর হৃদয়ের গহীনে।বাঙালির মুখে উচ্চারিত প্র...

প্রতিবন্ধী বিদ্যালয় কে রিসোর্স সেন্টার বলা যায়

Image
বিশেষ স্কুল   সম্পাদনা করুন একটি বিশেষ স্কুল হল এমন শিক্ষার্থীদের জন্য স্কুল যারা কিনা আমাদেরই মত মানুষ, কিন্তু সাধারণ জীবন থেকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার জালে বন্দী তারা,স্বাভাবিক জীবন যাবনে অপার। যাদের শেখার অসুবিধা, শারীরিক অক্ষমতা বা আচরণগত সমস্যার কারণে বিশেষ শিক্ষাগত প্রয়োজন। অতিরিক্ত স্কুলগুলির শিশুদের জন্য উপযুক্ত বিশেষ শিক্ষা প্রদানের জন্য বিশেষ স্কুলগুলি বিশেষভাবে ডিজাইন করা, কর্মীযুক্ত এবং পুনরায় উত্সযুক্ত হতে পারে। বিশেষ স্কুলে পড়া শিক্ষার্থীরা সাধারণত মূলধারার স্কুলগুলিতে কোনও ক্লাসে উপস্থিত হয় না। বিশেষ স্কুলগুলি সুনির্দিষ্ট প্রয়োজনগুলিকে সম্বোধন করে পৃথকীকৃত শিক্ষা ও শিক্ষাউপকরন  সরবরাহ করে। শিক্ষার্থীদের থেকে শিক্ষক অনুপাত কম রাখা হয়, প্রায়শই বাচ্চাদের প্রয়োজনের উপর নির্ভর করে 6: 1 বা ১০; ১  বা তার চেয়ে কম থাকে। বিশেষ বিদ্যালয়গুলিতে বিশেষ প্রয়োজনীয় শিশুদের জন্য অন্যান্য সুবিধাগুলি যেমন নরম খেলার ক্ষেত্রগুলি, সংবেদনশীল কক্ষগুলি বা সুইমিং পুল থাকবে যা নির্দিষ্ট শর্তযুক্ত শিক্ষার্থীদের চিকিত্সার জন্য প্রয়োজনীয়। সাম্প্রতিক সময়ে, বিশ...

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কার্যকর নির্দেশনা

Image
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কার্যকর নির্দেশ সম্পাদনা করুন লক্ষ্য নির্দেশিত: প্রতিটি শিশুর অবশ্যই একটি পৃথক শিক্ষা প্রোগ্রাম (আইইপি) থাকতে হবে যা তার বিশেষ প্রয়োজনগুলি পৃথক করে। শিশুর অবশ্যই তার জন্য তৈরি করা পরিষেবাগুলি পাওয়া উচিত। এই পরিষেবাগুলি তাকে তার / তার বার্ষিক লক্ষ্যে পৌঁছানোর অনুমতি দেবে যা প্রতিটি মেয়াদ শেষে স্বল্প-মেয়াদী লক্ষ্যগুলির সাথে মূল্যায়ন করা হবে যা প্রতি কয়েক মাস অন্তর মূল্যায়ন করা হবে। গবেষণা-ভিত্তিক পদ্ধতিগুলি - প্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্পর্কে এবং তাদের শেখানোর সর্বোত্তম উপায় সম্পর্কে প্রচুর গবেষণা হয়েছে। টেস্টিং, আইকিউ, সাক্ষাত্কার, তাত্পর্যপূর্ণ মডেল ইত্যাদির মাধ্যমে শিশুকে কোথায় রাখা উচিত তা নির্ধারণ করতে হবে। একবার এটি নির্ধারিত হয়ে গেলে, পরবর্তী পদক্ষেপটি শিশুর শেখার সর্বোত্তম উপায়। উইলসন রিডিং প্রোগ্রাম এবং ডাইরেক্ট ইন্সট্রাকশন এর মতো প্রচুর বিভিন্ন প্রোগ্রাম রয়েছে শিক্ষার্থীদের পারফরম্যান্স দ্বারা পরিচালিত- যদিও আইইপি লক্ষ্যগুলি প্রতি কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত মূল্যায়ন করা যেতে পারে, ধ্রুবক অনানুষ্ঠানিক মূল্যায়ন অবশ্যই করা ...

আসাদ ভাইয়ের সেই আবেগঘন লেখা,যা কাঁদিয়েছে হাজারো মুজিবভক্তকে

Image
  প্রচ্ছদ সব খবর আন্তর্জাতিক শিক্ষা খেলা তথ্যপ্রযুক্তি চাকরীর খবর বিনোদন অন্যান্য.. রাজশাহীর খবর Engl জেলা আওয়ামীলীগের সম্মেলনের কাউন্সিল অধিবেশনে বিকেলেই নতুন কমিটি ঘোষণা করা হয়ে গেছে। আমি চিন্তা করছিলাম বাইরে অপেক্ষমান তৃণমূলের সাধারণ নেতাকর্মীরা চলে যাক, তার পরই আমি বের হবো। ভাবছিলাম আওয়ামীলীগের মর্মাহত অগণিত ত্যাগী নেতাকর্মীর আবেগ সামলানো কষ্টকর। যারা দিনের পর দিন দলের জন্য শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, যারা আওয়ামীলীগের জন্য নিজের জীবন দিতে এক মুহূর্তও ভাববেন না, এমন জীবনবাজি রাখা কর্মীদের ভাঙ্গা মন আমি সামলাব কেমন করে। এসব ভেবে সিদ্ধান্ত নিলাম কিছুক্ষণ শিল্পকলা একাডেমীর ভেতরেই অপেক্ষা করি। আমি আর চারঘাটের সাবেক এমপি রায়হান ভাই হলরুমের ভেতরেই বসে থাকলাম। সেই সময়ই আবেগ দেখেছি রায়হান ভাইয়ের। কষ্টে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল বারবার। তিনি বারবার বলছিলেন, তিলে তিলে গড়ে তোলা রাজশাহী জেলা আওয়ামীলীগের ভবিষ্যৎ কী? মাঠ পর্যায়ের কর্মীরা ভালো থাকবে তো সামনের দিনগুলোতে ? কাউন্সিল শেষে হলরুমে বসেই রায়হান ভাইয়ের সাথে কেটে গেল বেশ কিছুক...

কি হবে ২৬ ডিসেম্বর?

Image
সারাবিশ্বের নির্দিষ্ট কিছু অংশে আগামী ২৬ ডিসেম্বর ব্যতিক্রমী এক সূর্যগ্রহণ দেখা যাবে। তবে স্বাভাবিক অবস্থানের চেয়ে পৃথিবীর চেয়ে চাঁদ দূরে থাকায় এটিকে ছোট মনে হবে এবং তা সূর্যকে পুরোপুরিভাবে ঢেকে ফেলতে পারবে না। সূর্যকে চাঁদের চারপাশে একটি চাকার মতো দেখা যাবে। এমন সূর্যগ্রহণ মানুষ দেখেছিল ১৭২ বছর আগে। সূর্যকে একটি অগ্নিবলয়ের মতো দেখাবে তাই বিজ্ঞানীরা এটিকে আখ্যা দিয়েছে রিং অব ফায়ার হিসেবে। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী। ঢাকায় সূর্যগ্রহণটি শুরু হবে সকাল ৯টা ১মিনিট ১৬ সেকেন্ডে। ১০টা ২৮মিনিট ৯ সেকেন্ডের সময়ে সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে; ওই সময়েই সূর্য সবচেয়ে বেশি ঢাকা পড়বে চাঁদের আড়ালে। সর্বোচ্চ দুপুর ১২টা ৮মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ। অগ্নিবলয়ের দৃশ্যটি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।

আমাদের রাজশাহী, আমাদের প্রশান্তি

Image
রাজশাহী নামটির উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গেলেই কয়েক শতাব্দী পূর্বে ফিরে যেতে হয়। এ শহরের প্রাচীন নামটি ছিল মহাকাল গড়। পরে রূপান্তরিত হয়ে দাঁড়ায় রামপুর-বোয়ালিয়া থেকে রাজশাহী নামটির উদ্ভব কিভাবে হলো এর সুস্পষ্ট কোন ব্যাখ্যা নাই । ব্রিটিশ আমলের প্রাথমিক যুগের ইতিহাসে ও রাজশাহী নামক কোন জনপদ বা স্থানের উল্লেখ নাই । অনেকে মনে করেন, এই জনপদ একদা বহু হিন্দু, মুসলিম, রাজা, সুলতান আর জমিদার শাসিত ছিল বলে নামকরণ হয়েছে রাজশাহী। ঐতিহাসিক ব্লকম্যানের (Bolch Mann) মতে, খ্রিষ্টীয় ১৫শ শতকে গৌড়ের মুসলিম সালতানাত এই জেলার ভাতুড়িয়ার জমিদার রাজা গণেশ কতৃর্ক আত্মসাতের সময় থেকে রাজশাহী নামের উদ্ভব হয়েছে। হিন্দু রাজ আর ফারসী শাহী এই শব্দ দুটির সমন্বয়ে উদ্ভব হয়েছে মিশ্রজাত শব্দটির। কিন্তু ব্লকম্যানের অভিমত গ্রহণে আপত্তি করে বেভারিজ (Beveridge) বলেন, নাম হিসেবে রাজশাহী অপেক্ষা অর্বাচীন এবং এর অবস্থান ছিল রাজা গণেষের জমিদারী ভাতুড়িয়া পরগনা থেকে অনেক দূরে। রাজা গণেশের সময় এই নামটির উদ্ভব হলে তার উল্লেখ টোডরমল প্রণীত খাজনা আদায়ের তালিকায় অথবা আবুল ফজলের আইন-ই-আকবরী নামক গ্রন্থে অবশ্যই পাওয়া যেত। ডব্লিউ ডব্লি...

বাগমারার উন্নয়ন, জননেতার দুনয়ন

Image
বাগমারা উপজেলা পূর্বে একটি জঙ্গিবাদের প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত থাকলেও বর্তমানের চিত্র সম্পূর্ণ আলাদা।  বাগমারার  মাটি ও মানুষের  নেতা জননেতা ইন্জিঃ এনামুল হক এমপি মহোদয়ের হাত ধরে  বাগমারা এখন বাংলাদেশের  শান্তি  ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠেছে। তারই ধারাবাহিকতায়  রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ যেন অতি সহজে অর্থ লেনদেন করতে পারে সে লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার সকাল ১০ টায় মচমইল বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক ভবানীগঞ্জ শাখার এভিপি ও শাখা প্রধান এফ.আর.এম ওয়াসিউর রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এজেন্ট শাখার উদ্বোধন করেন রাজশাহী জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান কাওছার উল আলম। ইসলামী ব্যাংক ভবানীগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার আসাদুজ্জামান সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হ...

আত্মস্বীকৃত অপরাধী--- পার্ট / ০১

Image
আমাদের গ্রামটি দেখতে মোটামুটি একটি দ্বীপের ন্যায়। বর্ষার সময় গ্রামের দুপাশের বিলদুটি যখন বর্ষার পানিতে টইটম্বুর, তখন দ্বীপের ন্যায় গ্রমটি দুর থেকে মনে হতো আস্ত পানিতে ভেসে থাকা এক উপত্যকা বৈকী আর কিছুই মনে হয় না।  গ্রামটিতে হিন্দু মুসলমান সম্প্রদায়ের প্রায় ১০০০( এক হাজার)  লোকের বাস।ছোটবেলা থেকে দেখে আসছি, নিভৃত এই পল্লীতে মানুষ অনেক কষ্ট করে কৃষির ওপর নির্ভরশীল হয়ে কেউ না কামলা দিয়ে, কেউ বা অন্যের জমি বর্গা চাষের মাধ্যমে অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে আসিতেছেন। এই গ্রামের কৃষকদের উঁচু ভিটা জমির পরিমাণ অতি সামান্য। দুপাশের বিল থেকে যখন পানি নামতে থাকে, তখন আস্তে আস্তে বোরো আবাদের জন্য কৃষক রা প্রস্তুতি গ্রহন করে। আর যে জমিগুলোর পানি আগে শুকাতো, সেই জমিগুলোতে সবাই সরিষার বীজ বপন করতো। যখন এই সরিষা গাছে ফুল ফুটতো, তখন গ্রামের দুপাশে কেবল হলুদ সরিষা ফুলের মনোরম দৃশ্য যে কারও মন জুড়িয়ে যেত।মনে হতো এ যেন কোন পুষ্প বাগান, যা সারাটা গ্রামের সৌন্দর্য তুলে ধরে।  গ্রামে খেলাধুলার জন্য কোন মাঠ বা উপযুক্ত কোন খোলা জায়গা ছিলো না।তাই পানি আস্তে আস্তে নেমে যেতে যেতে ক...

বাগমারা উপজেলা আওয়ামীলীগের পক্ষে নবনির্বাচিত সাধারণ সম্পাদকও যুগ্ম সাধারণ সম্পাদক কে শুভেচ্ছা বিনিময়

Image
রাজশাহী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল ওয়াদুদ দারা ভাই ও যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আয়েন উদ্দিন এমপি কে বাগমারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।এসময় বাগমারা উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান টুকু,সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য আওয়ামীলীগের নের্তৃবৃন্দ। উল্লেখ্য যে গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজশাহী জেলা সম্মেলন। উক্ত সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে সাবেক সভাপতি ও এমপি মেরাজ মোল্লা কে, সাধারণ সম্পাদক হিসাবে পুঠিয়া দুর্গাপুরের সাবেক এমপি আবদুল ওয়াদুদ দা,, এবং যুগ্ন সম্পাদক হিসাবে বাঘা উপজেলার চেয়ারম্যান এ্যড. লায়েব উদ্দীন লাবলু ও সাবেক ছাত্রনেতা পবা মোহনপুর এর এমপি আয়ন উদ্দিন কে।                                                       ...

দূষণ মুক্ত শহর হিসেবে সেরা রাজশাহী

Image
  রাজশাহী বিভাগীয় শহর পত্র শহরটি পদ্মা নদীর তীরে অবস্থিত একটি পরিচ্ছন্ন শহর হিসেবে সকলের কাছে পরিচিত রাজশাহীর  ঐতিহ্য সম্পর্কে যেমন গোটা বিশ্ববাসী জানে তেমনি রাজশাহী আমের জন্য বিখ্যাত শহর হিসেবে পরিচিত রাজশাহীর আম সর্বোচ্চ এবং সর্বোচ্চ সুস্বাদু আমি সবে পৃথিবীব্যাপী জানে রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই শহর থেকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি বিগত পাঁচ বছরে রাজশাহীর মেয়র না থাকা অবস্থায় রাজশাহীকে অনেক অপরিচ্ছন্ন অনেক সমস্যার সম্মুখীন হয়েছে এর মানুষ সেখান থেকে পরিত্রান পেতে গত সিটি করপোরেশন নির্বাচনের সেই জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামান ছেলে সুযোগ্য রাজনৈতিক নেতা হিসেবে রাজশাহী ভার্সিটির কাছে একটি প্রিয় মুখ সেই জননেতা এই এইচ এম খায়রুজ্জামান লিটনের অক্লান্ত পরিশ্রমে আবারো বদলে দেই রাজশাহীকে এই স্লোগানকে সামনে রেখে গত নির্বাচনে বিপুল ভোটে জয়ী তাকে এই নগরপিতা নির্বাচিত করে এবং এই নগরপিতা নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি তার আগের যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করেন এবং যে...

রাজশাহী আওয়ামী লীগের সভাপতি মেরাজ, সম্পাদক দারা

Image
রাজশাহী আওয়ামী লীগের সভাপতি মেরাজ, সম্পাদক দারা রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা এবং আবদুল ওয়াদুদ দারা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার বিকাল ৪টায় নগরীর শিল্পকলা একাডেমি মিরনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি। এর আগে, সকালে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী মোহাম্মাদ নাসিম এমপি। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২০০৫ সালের ৫ জানুয়ারির নির্বাচনে দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন মেরাজ উদ্দিন মোল্লা। সে সময় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তার বহিষ্কারের প্রত্যাহার করে নেয় দল। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবলু ও রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনকে। দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন নিজেদের প্রার্থিতা ঘোষণা করেন। পরে দলীয় সভাপতির সঙ্গে কথা বলে মেরাজ মোল্লা ও দারার নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। বিডি-প্রতিদিন/মাহবুব

পদত্যাগ করছেন ভিপি নুর?

Image
কেন্দ্রীয় ছাত্রসংসদ যাকে ডাকসু নামে আমরা জানি। ডাকসু থেকে যুগে যুগে বহু সৎ এবংনির্ভিক ছাত্র নেতার জ।।   কিন্তু দীর্ঘসময় এই ডাকসুর নির্বাচন বন্ধ থাকায় ছাত্র সমাজের অধিকার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিরাজমান বিভিন্ন ছাত্রনেতার অরাজকতা ও অপরাজনৈতিক দৌরাত্বের কারনে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল তা থেকে মুক্তি পেতে ডাকসুর নির্বাচন অপরিহার্য ভেবে নতুন করে ডাকসুরনির্বাচন হয়। উক্ত নির্বাচনেে ২৫ টি পদের বিপরীতে অনেক ছাত্রনেতারা নির্বাচনেে অংশগ্রহণ করেন।  উক্ত নির্বাচনেে ডাকসুর ভিপি নির্বাচিত হোন কোঠা সংস্করণ আন্দোলনের নেতা নুরুলহক নুরু।                                        কিন্তু গত কয়দিন আগে   (ডাকসু) ভিপি নুরুল হক নুরের  একটি ফোন আলাপে অবৈধ অর্থ লেন- দেনের বিষয়টি ভাইরাল হলে তার পদত্যাগ চায় ডাকসুতে নির্বাচিত ছাত্রলীগের ২৩ নেতা। আজ রোববার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ডাকসুর জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেনসহ ছাত্...

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের খালার মৃত্যু

Image
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের খালা কলেজান বেগম আজ ভোর সাতটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স ছিলো ৯০ বছর। একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, তাঁর জানাযার নামাজ আজ বাদ আসর নিজ গ্রাম অনন্তপাড়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংসদ এনামুল হক এমপি। AddThis Sharing Buttons Share to Facebook Share to Twit Share to LinkedIn Share to Email Share t