Posts

Showing posts from April, 2020

বিধাতার লেখন,না যায় খন্ডন

Image
জানি দুঃখ কষ্ট যন্ত্রণার সাথে সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন, বেঁচে থাকাটা জীবনে অনেক বেশি কঠিন কিন্তু মৃত্যুটা অতি স্বাভাবিক। সহজেই মানুষ মরতে পারে।আমি তো বন্ধু ভালো না রে, জানতাম আগে থেকেই। তাইতো পরিয়েছিলাম মালা তোর মত সুন্দর একটি মেয়ের গলায়, তোর আলোয় আলোকিত করতে চেয়েছিলাম আমার নষ্ট জীবনটাকে।যানি,এটাই আমার আজকের এই পরিণতির একমাত্র কারণ। নানা অপরাধে পরিপূর্ণ এই জীবনে আরও অপরাধের কালিমা লেপন করে তুই চলে গেলি আমাকে ছেড়ে, একা ফেলে আমার সোনা মুখটাকে সঙ্গে করে নিয়ে। প্রতিটা মুহূর্ত যার কথা যার ছবি আমার চোখের সামনে ভাসে। আমার অন্তরে যার প্রতিনিয়ত আনাগোনা,সেই আমার জীবনের জীবন টাকে সঙ্গে নিয়ে এভাবে একটা মানুষকে ফেলে যেতে পারলি কেমনে? মনের দুঃখ মনে রইল বুঝলি নারে সোনার চান তুই ধরে ফেলে চলে গেলি সেই মানুষটিকে একদিন ভালোবেসে সারা জীবণ একসাথে কাটানোর সপথ করেছিলি।কেমন করে আজও না ভেবে কাটিয়ে দিচ্ছিস নির্ভাবনায়।আমাকে শত ঘৃনা করতে পারিস তোরা,কিন্তু আমাদের ফাতিহা সোনার জীবন?  একবারও কি মনে হয় না, কি ভবিষ্যৎ আমাদের সোনামুনির।পরিবার,পাড়া প্রতিবেশী,আন্তীয় স্বজন, বন্ধু বান্ধব ভক্তবৃন্দ,প...

আমার প্রিয় ফাতিয়া সোনা তোমার কুলে নয়নের আলো হয়ে।

আচ্ছা বলতে পারো? কেন তোমাদের কথা এতটা বেশি মনে পড়ে?  আমার দুচোখ কেন প্রতিনিয়ত শুধু তোমাদেরই খুঁজে? তোমাদের কথা মনে হলে কেন আমার মন বসে না কোন কাজে। কেন আমার খুকুমণি বারবার কানে কানে বাবা বাবা বাবা বলে ডাকে আব্বু সুনা বাবু সুনা আব্বুজান বাবুজান আব্বু বাপ্পা আব্বুজি কতইনা নামে ডাকতো/? আজ তাকে নিয়ে রয়েছে কত দূরে যতই চাই ভুলে যাবো তোমাদের।  তবুও বারবার দোলা দাও আমার এই ঘুণে ধরা পচা মন মাঝে। তোমাদের প্রতি আমার ভালোবাসা কবে শেষ হয়ে গিয়েছিল, আর সেই শেষ হওয়া থেকে তোমাদের এই প্রস্তাণকে আমার মেনে নিতে হলো। কিন্তু তোমাদের প্রতি আমার ভালবাসা আজীবন শেষ হবে না তাইতো বলে মন। কিন্তু এ ভালোবাসা বোঝানোর মত শক্তি ক্ষমতা সামর্থ্য আমার নেই। আমি অসহায় মানবে পরিণত হয়েছি আজ। বুকের মাঝে একগাদা পাহাড় পাহাড় শুধু দুঃখ কণা হতাশা  কণা, বিন্দু বিন্দু চোখের জলে গড়া এক অকৃত্রিম পাথর। কতবার কত কিছু ভেবেছি, তোমাদেরকে ভুলে যাবো কিন্তু পারিনি। আপাতত এতোটুকু চোখের আড়াল করতেও পারিনি, আমার প্রিয় মুখ, আমার সোনা মুখ ফাতিহা সোনার সেই নয়নাভিরাম মায়াবি মুখেমুখের চাহনি। আমার কলিজা আমার জান আমার প্রিয়...

এ যে জীবন নামের মরন পুরী

হারিয়ে গেছে জীবন থেকে অনেক কিছু। সকাল থেকে রাত, হারিয়ে গেছে রাত থেকে সকাল।  পাশাপাশি আঁকড়ে ধরা কত হাত হারিয়ে গেছে  প্রথম প্রেমে টুকরো হওয়া মন, চলতে চলতে হারিয়ে গেছে কত বন্ধু কত আপনজন। স্মৃতি বলে আজ আর কিছু নেই। সবুজে সবুজে তুমি ক্রমেই সবুজ হয়ে গেছো। আমার বুকের মধ্যে সারা রাত্রি চোখের শিশিরে একবিন্দু রক্ত প্রবাল,সেটাই আমার শেষ সম্বল।  আমাকে ডুবিয়ে দিয়ে গভীর পাতালে তুমি আছো নিশ্চয় অনেক সুখে। স্মৃতি বলে কিছুই নেই, বারে শুধু জোয়ারের জল, সে তো অন্য কোথাও না দু চোখের কোনে আর বুকের ভিতর জমা হওয়া সেই ঘন জল থেকে ভীষণ কষ্ট দেয়, ভীষণ যন্ত্রণা,  যা বোঝানোর কোনো উপায় আমার নেই। আমি যে মানুষ সেটা ভুলেই গেছো আর ভুলবেই বা কেন, আমি যে বেঈমান, আমি যে তোমাকে ভালোবাসি নি, আমি যে ভালোবাসতে জানি না।আমি যে তোমাকে শুধুই কষ্ট দিয়েছি। শুধুই ব্যথা দিয়েছি। আমার ভিতর তুমি তিন বছরের সংসার জীবনে কিছুই খুঁজে পাওনি। একবিন্দু ভালবাসা যদি খুঁজে পেতে এই বুকের ভেতর, তবে কি যেতে এমন ভাবে যে ভাবে গিয়েছো চলে। আমায় ফেলে নির্দয় অসহায় এক মানব কে গভীর সমুদ্রের জলে। নিজেকে আজ বড্ড বেশি অসহায়...