নগরীতে লিটনের লিফলেট বিতরণ
দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এর আগেও তিনি রাজশাহীতে বিশাল বিশাল সমাবেশ করে গেলেও এইবারের সমাবেশটাকে একটু ভিন্ন ভাবে দেখছেন রাজশাহী বিভাগ,জেলা ও মহানগরের নেতা কর্মীরা। কারন এর আগে বঙ্গবন্ধু কন্যা নিজের দলের সমাবেসে যোগদিয়ে জনগনের কাছে ভোট বা উন্নয়নের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি চেয়ে সমাবেশ করেছেন। কিন্তু এই বারের সমাবেশ নেতাকর্মীসহ সাধারন জনগনের কাছে বাংলাদেশের ভাগ্যাকাশে অপ্রতিরোধ্য উন্নয়নের এতো ছোঁয়া লেগেছে যে, এই বারের সমাবেশকে কেন্দ্র করে নেতা কর্মীদের মাঝে ভিন্ন আমেজ, ভিন্ন উৎসাহ ও উদ্দিপনার সৃষ্টি করেছে। এজন্য প্রধানমন্ত্রীকে অভিবাদন ও শুভেচ্ছা জানানোর সমাবেশ বলে নেতা কর্মীরা মনে করছেন। আর এই সমাবেশ কে সফল করার জন্য যে যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। গত দুই দিন আগে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে শোডাউন দিয়ে সাধারণ মানুষকে শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের শ্লোগানে শ্লোগানে মুখরিত করে প্রধানম...