প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বর্তমান সরকার
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত কর্মপরিকল্পনা এবং তাদের অধিকার সুরক্ষায় প্রনীত যুগোপযোগী বিভিন্ন নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার কারনে ইতিমধ্যে বাংলাদেশ সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার হিসাবে দেশে বিদেশে সুনাম অর্জন করেছে। সমাজে প্রতিবন্ধী শিশুদের অবস্থার যথাযোগ্য পরিবর্তন হয়েছে। যা সরকারের গৃহিত কর্মপরিকল্পনারই ফসল।শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার সরকারের স্বপ্নের বাংলাদেশ। চলো যাই সবাই মিলে, শেখ হাসিনার বিশেষ স্কুলে।প্রতিবন্ধী শিশুরা সমাজের অবহেলার পাত্র নয়, তারাও শিক্ষা পেলে সম্পদে পরিণত হয়।------------_--------+-----------+- মাননীয় প্রধানমন্ত্রী,অর্থমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, বাংলাদেশ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কে নিয়ে গড়ে ওঠা প্রায় ৬০০ টি প্রতিবন্ধী স্কুল একাডেমিক স্বীকৃতির জন্য পরিদর্শন করেছে এবং ৬৮ স্কুল এ নীতিমালার আলোকে স্বীকৃতি পেয়েছিলো এবং ২০ টি স্কুল স্বীকৃতি প্রদানের জন্য রেজুলেশন করা হয়েছিলো। কিন্তু এই ২০ টি স্কুল রেজুলেশন করার পর থেকে, সেই ২০১৬...