ছেলের এমন মৃত্যুর ঘটনাকে কোনপিতার পক্ষে মানা অসম্ভব।
‘টাকা আর মোবাইলফোন দিয়েও বাঁচাতে পারিনি ছেলেকে’ পিতার এমন কান্নার কারণ চোখের সামনে একমাত্র ছেলের মৃত লাশ। ছেলে রাহুল ফোন করে বলেছিল, আব্বা আমি অ্যাকসিডেন্ট করেছি, পাঁচ হাজার টাকা লাগবে। আমি কথাটি শুনে রাগের মাথায় বলেছিলাম তুই মরলেই তো ঝামেলা শেষ হতো। তুই মরে গেলেও আমি এক টাকা দিতে পারবো না। এরপর ছেলে বারবার ফোন দেয়। আরও একজন ফোন দিয়ে খুব অনুরোধ করে এবং ছেলের কাছে যেতে বলে। পরে আমার শ্যালককে নিয়ে ঘটনাস্থলে গিয়ে শুনি ছেলে তার এক সহপাঠী মেয়ের সঙ্গে ভ্যানে করে যাচ্ছিল। তাই দেখে কয়েকজন যুবক তাদের আটকে রাখে। পরে মেয়েটাকে ছেড়ে দিলেও আমার ছেলেকে আটকে টাকা দাবি করে। তারা আমার কাছে ৩০ হাজার টাকা চাইলে আমি এত টাকা দিতে অস্বীকৃতি জানাই। এ সময় শ্যালকের কথায় নগদ তিন হাজার টাকা আর নিজের মোবাইলফোন দিই। বাকি দুই হাজার টাকা দিয়ে ফোন ছাড়িয়ে নেওয়ার কথা ছিল। পরে ছেলেকে নিয়ে আসার সময় পেছন থেকে কেউ একজন ডাক দেয়। এ সময় ছেলে আমাদের রেখে সেখানে যায়। তবে আধাঘণ্টা হলেও ছেলে না আসায় খোঁজ করে আর তাকে পাইনি। আজ ছেলের লাশ পেলাম’, এভাবে ছেলে হারানোর বর্ণনা দিয়ে আহাজারি করতে থাকেন ন...