বিধাতার লেখন,না যায় খন্ডন
জানি দুঃখ কষ্ট যন্ত্রণার সাথে সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন, বেঁচে থাকাটা জীবনে অনেক বেশি কঠিন কিন্তু মৃত্যুটা অতি স্বাভাবিক। সহজেই মানুষ মরতে পারে।আমি তো বন্ধু ভালো না রে, জানতাম আগে থেকেই। তাইতো পরিয়েছিলাম মালা তোর মত সুন্দর একটি মেয়ের গলায়, তোর আলোয় আলোকিত করতে চেয়েছিলাম আমার নষ্ট জীবনটাকে।যানি,এটাই আমার আজকের এই পরিণতির একমাত্র কারণ। নানা অপরাধে পরিপূর্ণ এই জীবনে আরও অপরাধের কালিমা লেপন করে তুই চলে গেলি আমাকে ছেড়ে, একা ফেলে আমার সোনা মুখটাকে সঙ্গে করে নিয়ে। প্রতিটা মুহূর্ত যার কথা যার ছবি আমার চোখের সামনে ভাসে। আমার অন্তরে যার প্রতিনিয়ত আনাগোনা,সেই আমার জীবনের জীবন টাকে সঙ্গে নিয়ে এভাবে একটা মানুষকে ফেলে যেতে পারলি কেমনে? মনের দুঃখ মনে রইল বুঝলি নারে সোনার চান তুই ধরে ফেলে চলে গেলি সেই মানুষটিকে একদিন ভালোবেসে সারা জীবণ একসাথে কাটানোর সপথ করেছিলি।কেমন করে আজও না ভেবে কাটিয়ে দিচ্ছিস নির্ভাবনায়।আমাকে শত ঘৃনা করতে পারিস তোরা,কিন্তু আমাদের ফাতিহা সোনার জীবন? একবারও কি মনে হয় না, কি ভবিষ্যৎ আমাদের সোনামুনির।পরিবার,পাড়া প্রতিবেশী,আন্তীয় স্বজন, বন্ধু বান্ধব ভক্তবৃন্দ,প...