জয়ের হাত ধরেই বিশ্বে নেতৃত্ব দিবে বাংলাদেশ, কাদের
চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বঙ্গবন্ধু দৌহিত্র, শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ পুত্র সজীব ওয়াজেদ জয়।আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক ওসেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, গতকাল জয়ের ৫১ বছরে পা রাখা বিষয়ে এক বিঞ্জপ্তিতে একথা বলেন। এসময় তিনি আরও বলেন, সৎ, চরিত্রবান, মেধাবী ও পরিচ্ছন্ন জীবনের অধিকারী জয়ই আজকের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় ও তথ্য যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ন অগ্রগতির পুরোধা এবং তার হাত ধরেই আগামীর বিশ্ব আরও নতুন কিছু দেখবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। গতকাল মঙ্গলবার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসর ডিজিটাল প্রযুক্তি ঃঃঃপথিকৃত মুজিব হতে সজীব, শীর্ষক ওয়েবিনারে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।