বাগমারা প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
আসুন প্রতিবন্ধীদের পাশে দাঁড়ায়, তাদের প্রতি সহায়তার হাত বাড়াই, এই আহব্বানে বাগমারা উপজেলার একমাত্র প্রতিবন্ধী বিদ্যালয় সাহার মেমোরিয়াল ডিসঅ্যাবল স্কুল এ্যন্ড কেয়ার সেন্টার এর পক্ষথেকে সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,তরুন উদ্দ্যেক্তা মোঃ গোলাম মোস্তফা বলেন, যদি আমরা একটি সমাজের বা রাষ্ট্রের করতে চাই টেকসই উন্নয়ন, প্রতিবন্ধীদের অধিকারের নিশ্চয়তা প্রদান অবশ্যই প্রয়োজন। যা সরকারের একার পক্ষে সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভপর নয়।এর জন্য সমাজের শিক্ষিত সুশীল সমাজ, প্রভাবশালী ও বিত্তবানদের অবশ্যই সহায়তার হাত বাড়াতেই হবে। সমাজের সকল ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করার চেষ্টা এবং তাদের মৌলিক অধিকার রক্ষার নিশ্চয়তা আমাদেরই দিতে হবে, যাদের কিনা মহান আল্লাহ পাক প্রতিবন্ধী করে সৃষ্টি করেন নাই। তাই নতুন বর্ষে আমরা আমাদের সমাজের একটি প্রতিবন্ধী শিশুকে হলেও যেন সহায়তা করতে পারি এবং তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে পারি, এই হোক আমাদের অঙ্গিকার, এই হোক আমাদের প্রতিশ্রুতি। . এসময় তিনি আরও বলেন, মানুষ সমাজিক জীব।তাই মানুষকে সমাজবদ্ধভাবেই বসবাস করতে হ...