Posts

Showing posts from January, 2023

নগরীতে লিটনের লিফলেট বিতরণ

Image
  দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এর আগেও তিনি রাজশাহীতে বিশাল বিশাল সমাবেশ করে গেলেও এইবারের সমাবেশটাকে একটু ভিন্ন ভাবে দেখছেন রাজশাহী বিভাগ,জেলা ও মহানগরের নেতা কর্মীরা। কারন এর আগে বঙ্গবন্ধু কন্যা নিজের দলের সমাবেসে যোগদিয়ে জনগনের কাছে ভোট বা উন্নয়নের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি চেয়ে সমাবেশ করেছেন। কিন্তু এই বারের সমাবেশ নেতাকর্মীসহ সাধারন জনগনের কাছে বাংলাদেশের ভাগ্যাকাশে অপ্রতিরোধ্য উন্নয়নের এতো ছোঁয়া লেগেছে  যে, এই বারের সমাবেশকে কেন্দ্র করে নেতা কর্মীদের মাঝে ভিন্ন আমেজ, ভিন্ন উৎসাহ ও উদ্দিপনার সৃষ্টি করেছে। এজন্য প্রধানমন্ত্রীকে অভিবাদন ও শুভেচ্ছা জানানোর সমাবেশ বলে নেতা কর্মীরা মনে করছেন।  আর এই সমাবেশ কে সফল করার জন্য যে যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। গত দুই দিন আগে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে  নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে শোডাউন দিয়ে সাধারণ মানুষকে শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের শ্লোগানে শ্লোগানে মুখরিত করে প্রধানম...

নগরীতে আসাদুজ্জামান আসাদ এর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

Image
আগামী ২৯ তারিখ রোজ রবিবার রাজশাহীর ঐতিহাসিক  মাদ্রাসা মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,  উন্নয়নশীল ডিজিটাল বাংলার রুপকার, উন্নয়নের ফেরিওয়ালা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। উক্ত জনসভা সফল করার লক্ষ্যে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ভাই। শনিবার বিকেল সাড়ে তিন টার দিকে রাজশাহীর সিএন্ডবি মোড় থেকে এই শোভাযাত্রা শুরু করেন তিনি। এই শোভাযাত্রায় নিজেই মোটরসাইকেল সাইকেল চালিয়ে নেতৃত্ব দেব তিনি। শোভাযাত্রাটি পুরো নগরীর  গুরুত্বপূর্ণ মোড় যেমন,বর্ণালী,বহরমপুর, কোর্ট, কাশিয়াডাংগা, বাইপাস সড়ক, বিন্দুর মোড়,রেলওয়ে স্টেশন, ভদ্রামোড়,রেলওয়ে স্টেশন, তালাইমারি,সাহেব বাজার হয়ে লক্ষণপুর মোড়ে এসে শেষ করেন।  নগরীর এবং আশেপাশে এলাকার বিপুল সংখ্যক নেতা কর্মী  মোটরসাইকেল নিয়ে  এই শোভাযাত্রায় যোগদান করেন এবং শেখ হাসিনার উন্নয়নের শ্লোগানে শ্লোগানে চারিদিকে মুখরিত হয়ে উঠে।  শোভাযাত্রা শেষে লক্ষী পুর মোড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে আসাদ ভাই বলেন, আগামী ২৯ জানুয়ারী প্রধান...

লিটনের রাজশাহীতে দেশরত্নের আগমন।

Image
  আগামী ২৯ জানুয়ারী /২০২৩ ইং রোববার রাজশাহী মাদ্রাসা মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলশ্রুতিতে রাজশাহীর রাস্তা ঘাট ছেয়ে গেছে বিভিন্ন ব্যানার ফেষ্টুনে। আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন পয়েন্টে গেট তৌরন নির্মাণের মাধ্যমে নিজেদের অস্থিত্ব এবং পরিচিতির স্বাক্ষর রাখার চেষ্টা  করে যাচ্ছেন। সেই সাথে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে চলছে ব্যপক প্রচার প্রচারণা। বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে নেতাকর্মীরা সাধারণ মানুষদের উজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করার জন্য।  গত বুধবার রাজশাহীর মাদ্রাসা মাঠে সেচ্ছাসেবক লীগের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, নগর পিতা এ এইচ এম খায়রুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থেকে ০৫ বছর আগে এই মাদ্রা...

হাতের ম্যাসল দু টুকরো হয়েছে পাইলটের

Image
একসময়ের তুখোড় উইকেট কিপার এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, রাজশাহীর কৃতি সন্তান  খালেদ মাসুদ পাইলোটের হাত ভেঙে গেছে। বর্তমানে তার হাতে প্লাস্টার করে রাখা হয়েছে।  সৃজনী ২৪ আওয়াস এর একজন প্রতিনিধি জানাই, শুক্রবার বিকেলে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে একটি প্রীতি ম্যাচে ফিল্ডিং করার সময় আহত হন পাইলট। তার হাতে অস্ত্রপাচার করতে হবে, কিন্তু এই মুহূর্তে ভাঙা অংশ ফুলে থাকায় অস্ত্রপাচার করা সম্ভব হচ্ছে না। সাবেক এই অধিনায়ক নিজেই জানান, শুক্রবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবের সাথে রাজশাহীর সিনিয়র ক্রিকেট খেলোয়াড়দের একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। উক্ত ম্যাচে আমরা দুপচাঁচিয়া উপজেলার মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবকে ১১৭ রানের টার্গেট দিই। কিন্তু পরবর্তীতে দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে দুপচাঁচিয়া উপজেলার মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবের জিতার জন্য  শেষ বলে মাত্র চার রানের দরকার ছিলো।  এসময় তিনি আরও জানান, আমি তখন কভারে ফিল্ডিং করছিলাম। ঔই সময় বলটি আমার পাশ দিয়ে খুব জোরে বাউন্ডারির দিকে যাচ্ছিলো। বলটিকে না থামালে আমরা হেরে যাবো। তাই জেতার লক্ষ্যে ...

ইঁদুরের খামারে সাবলম্ভী রাজশাহীর মামুন

Image
  ইঁদুর চাষের মাধ্যমে বছরে ৮-১০ লাখ টাকা আয় করেন, এমন এক উদ্দ্যোক্তার খোঁজ পেয়েছেন সৃজনী ২৪ ঘন্টার এক প্রতিনিধি। ইদুর যেখানে ফসল ফলাদি জামা কাপড় সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি কেটে কোটি কোটি টাকার ক্ষতি করে বলে বিশেষজ্ঞ গন মনে করেন।  আবার বাংলাদেশ সরকার যেখানে সর্বোচ্চ ইঁদুর নিধন কারীকে পুরুষ্কৃত করার ঘোষণা দিয়েছেন,  সেই বাংলাদেশে ইঁদুর চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করার খবর একেবারে অবিশ্বাস্য হলেও সেটাই সম্ভব করেছেন রাজশাহীর কাটাখালীর এক যুবক সালাউদ্দিন মামুন।  তথ্য সূত্রে জানা যায়, রাজশাহীর কাটা খালী পৌরসভার সমাসাদিত পুর গ্রামের সালাউদ্দিন মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ল্যাব সহকারী পদে কাজ করেন।  তিনি বলেন, ২০১৭ সালের শেষের দিকে তার সহকর্মী মাসুদের সাথে ল্যাবের সামনে বসার সুযোগ হয়েছিলো মামুনের। সেই দিনে ল্যাবে কাজ করা এক গবেষক অসুস্থ চারটি অ্যালবিনো প্রজাতির সাদা ইঁদুরের বাচ্চা ফেলে দেওয়ার কথা বললে আমার কষ্ট লাগে। বাচ্চা গুলো ফেলে দিলে হয়তোবা কাকে বা অন্য কোন প্রাণীতে খেয়ে নিবে।তাই মায়া করে ইঁদুর ছানা গুলো বাড়িতে নিয়ে গিয়ে জুতার বাক্সের মধ্যে কাপড় ব...

অগ্নিকন্যার হাতে সংসদ উপনেতার গুরুদায়িত্ব

Image
  জাতীয় সংসদের সংসদ উপনেতার দায়িত্ব পেলেন এক সময়ের অগ্নিকন্যা খাতো বেগম মতিয়া চৌধুরী। জাতীয় সংসদের সংসম উপনেতা নির্বাচিত হওয়ার পর  শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেছেন।সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশেই থাকবো।  গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত  বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই পদে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। পরে দলীয় সভাপতি উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বেগম মতিয়া চৌধুরীকে সংসদের উপনেতা হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত নেন। বেগম মতিয়া চৌধুরী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য। পাশাপাশি তিনি শেরপুর-২ আসনের সংসদ সদস্য। সরকারের সাবেক কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে জন্মগ...