শুভ জন্মদিন ফাতিহা, দীর্ঘজীবী হও।
শুভ জন্মদিন ফাতিহা। কেমন আছো মামুনি?নানা-নার স্নহ মায়া মমতা, আর খালা খালুর আদরের পারশে নিশ্চয়ইঅনেকভালোআছো, তাইনা মামুনি? আর মায়ের কোলে ভালোবাসার চাঁদরে মোড়ানো মুখটি মাঝে মাঝে উঁকি দিয়ে বাবা নামের সেই লোকটাকে মনে মনে খোঁজে বেড়াও,তাই না? অভিমান করো,আমার সাথে মোবাইলে কথা বলতে তোমার খুব রাগ হয় না? তোমার বয়সের কেউ বাবার কোলে চড়ে ঘুরে বেড়াই,মজা করে, দোকানে যায়, জিনিস কিনে খায়, তখন তোমার খুব রাগ হয় না মামুনি? মন খারাপ করে কাঁদো কাঁদো গলায় মায়ের ওড়নাটা পেছন থেকে ধরে যখন বলো, মা আব্বু আসে না কেন? আমিও আব্বুর কোলে চড়ে মুক্তি দের মত ঘুরে বেড়াবো? ঘুরতে যাবো।আব্বুর কাছ থেকে একটা পুতুল খড়ঘোশ আর টম নিবো। তুমি আব্বু কে বলো না মা? সেদিন শুনে তোর কথাগুলো বুকটা ফেঁটে কান্নায় ভেঙে পড়েছিলাম আ।। মনে হয়েছিলোো এই পৃথিবীর সবচেয়ে জঘন্য পিতা আমি। একমাত্র সোনার সন্তানকে কাছে রেখে তার আবুঝ মনের চাওয়া পূরণ করার যোগ্যতা টুকু আমার নেই। ছুটে গিয়েছিলাম পাগলের মতো। কিন্ত তোর নানির সেদিনের আচরণ জীবনে ভুলতে পারবো না। মামুনি আমার, রাগ করিস না রে মা। এই পৃথিবীতে হয়তো আমাকে বুঝার মত ...