শুভ জন্মদিন ফাতিহা, দীর্ঘজীবী হও।







শুভ জন্মদিন ফাতিহা।  কেমন আছো মামুনি?নানা-নার স্নহ মায়া মমতা, আর খালা খালুর আদরের পারশে  নিশ্চয়ইঅনেকভালোআছো, তাইনা মামুনি? আর  মায়ের কোলে ভালোবাসার চাঁদরে মোড়ানো মুখটি মাঝে মাঝে উঁকি দিয়ে বাবা নামের সেই লোকটাকে মনে মনে খোঁজে বেড়াও,তাই না? অভিমান করো,আমার সাথে মোবাইলে কথা বলতে তোমার খুব রাগ হয় না? তোমার বয়সের কেউ বাবার কোলে চড়ে ঘুরে বেড়াই,মজা করে, দোকানে যায়, জিনিস কিনে খায়, তখন তোমার খুব রাগ হয় না মামুনি? মন খারাপ করে কাঁদো কাঁদো গলায় মায়ের ওড়নাটা পেছন থেকে ধরে যখন বলো, মা আব্বু আসে না কেন? আমিও আব্বুর কোলে চড়ে মুক্তি দের মত ঘুরে বেড়াবো?  ঘুরতে যাবো।আব্বুর কাছ থেকে একটা পুতুল  খড়ঘোশ আর টম নিবো। তুমি আব্বু কে বলো না মা? সেদিন শুনে তোর কথাগুলো বুকটা ফেঁটে কান্নায় ভেঙে পড়েছিলাম আ।। মনে হয়েছিলোো এই পৃথিবীর সবচেয়ে জঘন্য পিতা আমি। একমাত্র সোনার সন্তানকে কাছে রেখে তার আবুঝ মনের চাওয়া পূরণ করার যোগ্যতা টুকু আমার নেই। ছুটে গিয়েছিলাম পাগলের মতো। কিন্ত তোর নানির সেদিনের আচরণ জীবনে ভুলতে পারবো না। মামুনি আমার, রাগ করিস না রে মা। এই পৃথিবীতে হয়তো আমাকে বুঝার মত একজন সন্তান আমাকে দিয়েছিলো আল্লাহ ।যার মাঝে ছিল আমার সকল অপূর্নতার পূর্নতা। সকল বেদনার শেষ শান্তনা । যে কিনা সেই এক বছর বয়স থেকেই আমাকে মাঝে মাঝে জড়িয়ে ধরে বলতো,বাবা আমার জীবন, আমি বাবার জীবন। আজ আর কেউ বলে না রে মা। দু’চোখে ফুটায় ফুটায় জল নিয়ে আজও চেয়ে আছি, এই তো তোর ২ য় জন্মদিন সেদিনই পালন করলাম।  কিন্তু ৩ য় বছরেই তুই কত দূরে। জানিনা, তোর জন্মদিন আর কখনও ধূমধাম করে পালন করতে পারবো কি না? জানিনা একটি রাত, শুধু একটি রাত তোকে বুকে জড়িয়ে ঘুমানোর যোগ্যতা আমার হবে কিনা না? তবে আমায় ভুল বুঝিস না মা। আমায় ক্ষমা করিস,সেদিনের মত করে প্রতিদিন একবার হলেও তোর ঔ সোনা মুখ দিয়ে বলিস রে মা, হে আল্লাহ, আমার বাবাকে ভালো রেখো, আমি বড় হয়ে বাবার কাছে যাবো।
আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক, আনন্দে আনন্দে ভরে থাকুক, আমার  ফাতিহার জীবন, হে মামুদ তুমি আমার ফাতিহা কে হেপাজত করো।তাকে তোমার একজন আদর্শ বান্দা হিসাবে গড়ে তোলো।দুনিয়ায় পরোপকারী হিসাবে তাকে কবুল করো এবং পরোকালে মা ফাতেমার সাথে তার হাশর দান করো।

সৌজন্যে ঃ বাবা,চাচু,মামা,দাদা, দাদি,বড়আব্বা,ফুফু,ফুফা,প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী গন।

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী