মৃত থেকে জীবিত হয়ে উঠতে হন্নে ওরা চারজন
জীবিত থেকেও মৃত, তাই তারা এখন মৃত ব্যক্তি হিসেবে পরিচিত। কিন্তু অলরেডি তারা জীবিত। জীবিত থেকেও মৃত তালিকা থেকে জীবিত তালিকায় নাম উঠানোর জন্য দৌড়ে বেড়াচ্ছে সরকারি বিভিন্ন অফিসে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর চারঘাটে। 4 জন ব্যক্তি জীবিত থেকেও তারা মৃত। এখন পুনরায় জীবিত দের তালিকায় নাম উঠাতে তারা বিভিন্ন দপ্তরে দ্বারে দ্বারে ছুটছেন। বিষয়টি অবিশ্বাস্য হলেও এটিই এখন সত্যি হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের ডাটাবেজে। সরকারের যে কারণে এসব ব্যক্তিরা সরকারের নেওয়া বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ডাটাবেজে মৃত চারজন ব্যক্তি হলেন, উপজেলার জামালপুর গ্রামের হাজেরা বেগম, নাজিরপুর গ্রামের আমানুল্লাহ, ডাক্তার গনের শাহনাজ পারভীন। হাজরা উপজেলার পরানপুর জামে আজহার আলীর স্ত্রী। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী বর্তমানে তার বয়স ৮৪ বছর। তিনি নিয়মিত বয়স্ক ভাতা পেতেন, কিন্তু গত 2020 সালের জুলাই থেকে তার ভাতা বন্ধ রয়েছে। কারণ খুঁজতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকা হালনাগাদ তথ্য অনুযায়ী তিনি এখন মৃত। নির্বাচন কমিশনের ডাটাবেজে মৃতদেরকে জীবিত প্রমাণ করতে পারলেই আবারো ভাতাসহ সরকারি যাবতীয় সুবিধা ভোগ করতে পারবেন।উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ওরা চারজন এর তথ্য পুনরায় ভোটার তালিকা সংক্রান্ত সার্ভারে পুনঃস্থাপনের জন্য গত 11 ই মে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, হয়তো কোনো ভুলবশত নির্বাচন কমিশনের ডাটাবেজে থেকে তারা চারজনের নাম কাটা গেছে। তবে আমরা পুনরায় অন্তর্ভুক্তির জন্য জেলা নির্বাচন অফিসে তাদের আবেদন গুলো পাঠিয়েছি।

Comments
Post a Comment