H
হাত দেখে নাকি মানুষের ভবিষ্যৎবাণী করা যায়! এর মানে দাঁড়ালো যে, আপনার হাতই বলে দেবে আপনি মানুষটা কেমন? আসলে হাত হচ্ছে আয়ানার মত। আপনি যেমন আপনার হাত ঠিক সেটাই দেখাবে। জ্যোতিষীরা চেষ্টা করে মানুষের হাতের রেখা বিচার করে তার সম্পর্কে ভাল মন্দ বলে দেবার। আপনিও হয়তো কম বেশী হাতের বিভিন্ন রেখার নাম যেমন, হৃদয় রেখা, আয়ু রেখা, ভাগ্য রেখা ইত্যাদি।
এত এত রেখার মাঝে আপনি কি কখনো নিজের হাতের তালুর মাঝে এম (M) এর মত করে রেখার সন্ধান পেয়েছেন? এমন যদি থেকেই থাকে, নিশ্চিত ভাবেই আপনি এক্সট্রাঅর্ডিনারি। এ কথাটি আমাদের নয়, এমনটাই মনে করেন প্রখ্যাত জ্যোতিষীরা।যোতিষ শাস্ত্র মতে, জ্যোতিষীরা মনে করেন যদি কোন পুরুষ মানুষের হাতে ছবিতে উল্লেখ করার মত করে এম (M) আকৃতির রেখা থাকে তাহলে সেই পুরুষ খুবই প্রতিশ্রুতিবান। এদের মধ্যে প্রচণ্ড অনুভূতি কাজ করে। যেকোনো কাজে উদ্যোগ নেয়া এবং সে কাজে সফল হওয়া যেন এদের সহজাত বৈশিষ্ট্য। আপনাকে অংশীদার করে কেউ ব্যবসায় করলেও তার জন্য লাভবান। কোনো নারী যদি তার সঙ্গীর হাতে এমন রেখা দেখেন তবে সে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা ছেড়ে দেন।
প্রতারণা এদের শত্রু তাই চোখ বন্ধ করে এদের কাঁধে মাথা রাখেন জীবনের বাকি সময়টুকুর জন্য। এ ধরনের পুরুষ কোনোভাবেই নিজের কাছের মানুষটির কাছে মিথ্যা বলেন না। প্রতারণা করেন না। কোনো কিছু থেকে পার পেতে অকারণে কোনো প্রকারের অজুহাত দাড় করান না।
যদি এই একই বিষয় কোনো নারীর হাতে থাকে তাহলে তিনি যেকোনো পুরুষের থেকে অনেক অনেক বেশী ক্ষমতাশালী হয়ে থাকেন। এরা খুবই চালাক, সরলমনা আর সুনিপুণা সম্পন্না নারী হয়ে থাকেন। এরা আদর্শ মা হতে পারেন। যদি প্রেমিক প্রেমিকার দু’জনের হাতেই এমন সৌভাগ্যর রেখা এম থেকে থাকে তাহলেও দেখা যায় যে মেয়েটির ক্ষমতা ছেলেটির থেকে বেশী। এমন নারী পুরুষ যেকোনো পরিস্থিতিতে খুব সহজেই খাপ খাইয়ে চলতে পারে।
যেকোনো প্রকারের সাফল্য অর্জনের জন্য এরা নিজেদের মাঝে প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে পারে। তাই সব শেষে বলাই যায় যে, যদি আপনি এমন রেখার অধিকারী হন তাহলে আল্লাহ্ উপর ভরসা করে জীবনের সামনের দিকে তাকান। লক্ষ্যকে নির্দিষ্ট করে এগিয়ে যান। নিজের উপর আস্থা রাখুন। সফলতা? সে তো আল্লাহ্র ইচ্ছায় আপনার পায়ে এসে লুটাবে।



Comments
Post a Comment