এ যে জীবন নামের মরন পুরী
হারিয়ে গেছে জীবন থেকে অনেক কিছু। সকাল থেকে রাত, হারিয়ে গেছে রাত থেকে সকাল। পাশাপাশি আঁকড়ে ধরা কত হাত হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন, চলতে চলতে হারিয়ে গেছে কত বন্ধু কত আপনজন। স্মৃতি বলে আজ আর কিছু নেই। সবুজে সবুজে তুমি ক্রমেই সবুজ হয়ে গেছো। আমার বুকের মধ্যে সারা রাত্রি চোখের শিশিরে একবিন্দু রক্ত প্রবাল,সেটাই আমার শেষ সম্বল। আমাকে ডুবিয়ে দিয়ে গভীর পাতালে তুমি আছো নিশ্চয় অনেক সুখে। স্মৃতি বলে কিছুই নেই, বারে শুধু জোয়ারের জল, সে তো অন্য কোথাও না দু চোখের কোনে আর বুকের ভিতর জমা হওয়া সেই ঘন জল থেকে ভীষণ কষ্ট দেয়, ভীষণ যন্ত্রণা, যা বোঝানোর কোনো উপায় আমার নেই। আমি যে মানুষ সেটা ভুলেই গেছো আর ভুলবেই বা কেন, আমি যে বেঈমান, আমি যে তোমাকে ভালোবাসি নি, আমি যে ভালোবাসতে জানি না।আমি যে তোমাকে শুধুই কষ্ট দিয়েছি। শুধুই ব্যথা দিয়েছি। আমার ভিতর তুমি তিন বছরের সংসার জীবনে কিছুই খুঁজে পাওনি। একবিন্দু ভালবাসা যদি খুঁজে পেতে এই বুকের ভেতর, তবে কি যেতে এমন ভাবে যে ভাবে গিয়েছো চলে। আমায় ফেলে নির্দয় অসহায় এক মানব কে গভীর সমুদ্রের জলে। নিজেকে আজ বড্ড বেশি অসহায় এক পঙ্গু বালকের মতো মনে হয়। অযত্নে অবহেলায় কাটে তার দিন রাত। দেখার জন্য কেউ নেই, বোঝার জন্য কেউ নেই। বেঁচে থাকার মত বেঁচে থাকা নয়, এ যেন বেঁচে থাকার নামে মৃত্যুর সাথে লড়াই করা বৈকি। তবুও বলি ভালো আছি বিধাতা যেমন রেখে খুশি তেমনি আছি আমি। যেমন রাখতে চেয়েছিলে তুমি আমায়, ঠিক তেমনই আছি। এমনই তো চেয়েছিলে? আমি ধুকে ধুকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে থাকি নয়তো মরে যাই.। তুমি কোন এক সময় মাইকের এলান শুনে অথবা কোন লোকের মুখে শুনে অনেক বেশি খুশি হও। তোমাকে এত বেশি কষ্ট দেওয়া সেই জীব, মানুষ নামের সেই পাষণ্ড গোলাম আজ আর নেই। আজ আর বেঁচে নেই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে না পেরে সে অসহায় পঙ্গুত্ব মেনে নিয়ে চির বিদায় নিয়েছে পৃথিবী থেকে। এমনই কি চাও। এমনই একটি খবরের আশায় কি বসে আছো? যদি তাই চাও তবে বলো, বলো আমায় তোমার জন্য অনেক কিছু করেছি অনেক অনেক কিছু। এতোটুকু করতে পারব না এটা অবশ্যই পারবো আমি। আমার কলিজা আমার জীবনের বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার জীবনের জীবন সে তো তোমার কাছে বন্দী। আমার কলিজাটা কে টেনে ছিড়ে নিয়ে গিয়ে এত দূরে রেখেছ যে টানটান যন্ত্রনা প্রতিনিয়ত আর সহ্য হয় না।আজ মনে হয় কিছুই আমার নেই সবকিছুই ধুধু অন্ধকার চারিদিকে যেদিকে তাকাই শুধু মরীচিকা জানি জীবনকে সুন্দর করে সাজানোর এক বৃথা চেষ্টায় এখনো পথে লড়াই করে যাচ্ছে আমি কি করবো কোথায় যাবো কিছুই ভেবে পায়না মনে চাই দুচোখ যেদিকে যায় চলে যাব বারবার ব্যর্থ জীবনে হয়তো বা সফলতার কোন বিধায়ক এখনো রোপণ করেন নাই আমার জন্য আর পারছিনা দয়া একবার মুক্তি দাও প্লিজ এই জীবন আর ভাল লাগেনা মুক্তি চাই মুক্তি চাই আমি আমায় তুমি মুক্তি দাও আমায় তুমি মুক্তি দাও আমায় তুমি মুক্তি দাও
Comments
Post a Comment