বিধাতার লেখন,না যায় খন্ডন
জানি দুঃখ কষ্ট যন্ত্রণার সাথে সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন, বেঁচে থাকাটা জীবনে অনেক বেশি কঠিন কিন্তু মৃত্যুটা অতি স্বাভাবিক। সহজেই মানুষ মরতে পারে।আমি তো বন্ধু ভালো না রে, জানতাম আগে থেকেই। তাইতো পরিয়েছিলাম মালা তোর মত সুন্দর একটি মেয়ের গলায়, তোর আলোয় আলোকিত করতে চেয়েছিলাম আমার নষ্ট জীবনটাকে।যানি,এটাই আমার আজকের এই পরিণতির একমাত্র কারণ। নানা অপরাধে পরিপূর্ণ এই জীবনে আরও অপরাধের কালিমা লেপন করে তুই চলে গেলি আমাকে ছেড়ে, একা ফেলে আমার সোনা মুখটাকে সঙ্গে করে নিয়ে। প্রতিটা মুহূর্ত যার কথা যার ছবি আমার চোখের সামনে ভাসে। আমার অন্তরে যার প্রতিনিয়ত আনাগোনা,সেই আমার জীবনের জীবন টাকে সঙ্গে নিয়ে এভাবে একটা মানুষকে ফেলে যেতে পারলি কেমনে? মনের দুঃখ মনে রইল বুঝলি নারে সোনার চান তুই ধরে ফেলে চলে গেলি সেই মানুষটিকে একদিন ভালোবেসে সারা জীবণ একসাথে কাটানোর সপথ করেছিলি।কেমন করে আজও না ভেবে কাটিয়ে দিচ্ছিস নির্ভাবনায়।আমাকে শত ঘৃনা করতে পারিস তোরা,কিন্তু আমাদের ফাতিহা সোনার জীবন? একবারও কি মনে হয় না, কি ভবিষ্যৎ আমাদের সোনামুনির।পরিবার,পাড়া প্রতিবেশী,আন্তীয় স্বজন, বন্ধু বান্ধব ভক্তবৃন্দ,পরিচিত জনেরা সবারই একই কথা,নতুন সংসার করা,এভাবে বছর ধরে বছর,আর কত একাকি জীবন কাটাবি।আমি বাহিরে থাকি বলে খাওয়া দাওয়া সহ পারিবারিক নানা কারনে,নানা যুক্তিতে তারা আমার বিয়ের বিষয়ে অতি উৎসাহি।হায় কেউ ভাবছে না,আমার মেয়েটির ভবিষ্যৎ নিয়ে,তার জীবন নিয়ে,তার অসহায়ত্ব নিয়ে।কিন্তু আমি তো। সেই সন্তানটি তিতা আমি যদি পিতা হয়ে সেই সন্তানটির কথা না ভাবী আমি যদি তাকেই অসহায়ের মধ্যে রেখে ও সাহিত্যের মধ্যে রেখে নতুন করে সংসার করে সুখে শান্তিতে থাকার চেষ্টা করি তাহলে আমি যে পৃথিবীর সর্বোচ্চ একটা প্রতারক বাবা হব এটাই স্বাভাবিক এবং আমার বিবেক এটাই বলে। তাই কোনভাবেই আমার মনটাকে তাদের কথার সাথে সায় দিতে পারি নাই, আর কোনদিন যে পারবোও না, সেটা আমি খুব ভাল করেই জানি। কারণ নতুন সংসারে নতুন জীবন,যেখানে আমার ফাতিহা সোনা নেই,এমন একটা সংসার করা আমার বাঁকি জীবনে সম্ভব নয়,তা বিগত এক বছরে আমি হাড়ে হাড়ে উপলব্ধি করেছি।আর আমাকে জীবনে এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে বিধাতা ফেলবে,পাড়ি দিতে হবে জীবন্ত একটা লাাশ হিসেবে, তা কোনদিনই আমার কল্পনাশক্তি তে ছিল না। জানিস আজ সত্যিই বলতে বাধা নেই তোদেরকে ছাড়া আমার চলা আর হয়তোবা সম্ভব হবেনা। মৃতের মত এভাবে বেঁচে থাকার চেয়ে একবারে মরে যাওয়াটাই আমার কাছে
নে হয় একমাত্র পথ নয় তো আর কোন পথ খোলা নেই।ভারতের প্রথম রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আজাদের একটি বিক্ষাতমউক্তি দিয়েই আজকের লেখাটির ইতি টানবো,,, যখন তোমার কাছে টাকা থাকবে তখন তোমার চারপাশে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন এবং ভালোবাসার মানুষ জনের ভালোবাসার কোন কমতি থাকবে না। কিন্তু যখন তোমার কাছে টাকা থাকবে না, যখন তুমি অসহায় অবস্থায় দিন কাটাবে, তখন তোমার ছায়াটাও তোমাকে ছেড়ে দূরে চলে যাবে। আমার জীবনে সেটাই ঘটেছিল এবং সেটাই ঘটে যাচ্ছে যানি। কিন্তু আজও সংগ্রাম করে যাচ্ছি জীবনের সাথে, সেই অসচ্ছলতা কে কাটিয়ে উঠে সচ্ছলতার বীজ বপন করতে। যে বীজের মিষ্টি ফলের গন্ধে আবার যেন তারা ফিরে আসে আমার কাছে।এর জন্য যতদিন সংগ্রাম করার প্রয়োজন আমি করে যাব। আমি হারতে রাজি আছি, আমি হার থেকে শিখতে রাজি আছি, কিন্তু আমি মাঠ ছেড়ে পালিয়ে যেতে রাজি নয়। কারণ কোনো কিছু না করলে কখনো জয়ধ্বনী শোনা যায় না আর আমি সেই কোন কিছু করার মধ্যেই আছি এবং বিধাতা যেন আমাকে সেই সফলতার বীজ থেকে যেন সুন্দর মিষ্টি ফল দান করেন এই আশায় সকলকে রমজানুল মোবারকবাদ।

Comments
Post a Comment