আমার প্রিয় ফাতিয়া সোনা তোমার কুলে নয়নের আলো হয়ে।

আচ্ছা বলতে পারো? কেন তোমাদের কথা এতটা বেশি মনে পড়ে?  আমার দুচোখ কেন প্রতিনিয়ত শুধু তোমাদেরই খুঁজে?
তোমাদের কথা মনে হলে কেন আমার মন বসে না কোন কাজে। কেন আমার খুকুমণি বারবার কানে কানে বাবা বাবা বাবা বলে ডাকে আব্বু সুনা বাবু সুনা আব্বুজান বাবুজান আব্বু বাপ্পা আব্বুজি কতইনা নামে ডাকতো/? আজ তাকে নিয়ে রয়েছে কত দূরে যতই চাই ভুলে যাবো তোমাদের।  তবুও বারবার দোলা দাও আমার এই ঘুণে ধরা পচা মন মাঝে। তোমাদের প্রতি আমার ভালোবাসা কবে শেষ হয়ে গিয়েছিল, আর সেই শেষ হওয়া থেকে তোমাদের এই প্রস্তাণকে আমার মেনে নিতে হলো। কিন্তু তোমাদের প্রতি আমার ভালবাসা আজীবন শেষ হবে না তাইতো বলে মন। কিন্তু এ ভালোবাসা বোঝানোর মত শক্তি ক্ষমতা সামর্থ্য আমার নেই। আমি অসহায় মানবে পরিণত হয়েছি আজ। বুকের মাঝে একগাদা পাহাড় পাহাড় শুধু দুঃখ কণা হতাশা  কণা, বিন্দু বিন্দু চোখের জলে গড়া এক অকৃত্রিম পাথর। কতবার কত কিছু ভেবেছি, তোমাদেরকে ভুলে যাবো কিন্তু পারিনি। আপাতত এতোটুকু চোখের আড়াল করতেও পারিনি, আমার প্রিয় মুখ, আমার সোনা মুখ ফাতিহা সোনার সেই নয়নাভিরাম মায়াবি মুখেমুখের চাহনি। আমার কলিজা আমার জান আমার প্রিয় মুখ একবারের জন্য এক মুহূর্তের জন্য তাকে  না তোমাকে।  আড়াল করতে হৃদয়ের গহীনে অন্ধকারে লুকিয়ে রাখতে। কিন্তু পারিনি, পারিনি কি জন্য জানো। আমার সেই সোনামুখ ফাতিহার এক অজানা প্রশ্নের উত্তর খুঁজতে আজও কেন পাগল পারা আমি আমার সেই সোনামুখীর ভবিষ্যৎ নামক একটি পত্রের অলেখা কিছু গল্প লিখতে।। তোমাদের আর পাব না সেই আগের মত করে, এ কথা বারবার বোঝায় মনটারে তবুও। পারিনি ভুলতে এক মুহূর্তের জন্যও তোমাদের পারিনি হৃদয় গহীনে লুকিয়ে রাখতে এক মুহুর্তের জন্য আমার প্রিয় মুখ টাকে পাগলের মত অবাক হয়ে খুজি শুধু তোমাদের । তুমি গালি দাও তুমি আমাকে বুঝতে চাও না কষ্ট পাই তুমি বুঝতে পারো কতটা আঘাত পেলে একটা পুরুষ কাঁদে।গালি দাও কষ্ট পেলেও কিছু মনে করি না কিন্তু কিছু করতেও পারবো না ভোলা তোমায় সম্ভব নয় তোমাদের নয় তবুও ভুলতেই  হবে হয়তোবা,কারণ সত্যটা মূল্যবান। মিথ্যা ক্ষণস্থায়ী তাই সত্যকে মেনে নিতে হবে। একটি মানুষ কাউকে ছাড়া চলতে পারে না এটা সত্য কথা নয়। একটা মানুষ যত কষ্টই হোক তাকে পাড়ি দিতে হয় কাউকে ছাড়াই। একসময় সে এই পাড়ি দিতে দিতে সে নিজে তাকে ছাড়াই সম্পূর্ন ভাবে চলতে শিখে। নইলে মানুষ পৃথিবীতে তার জীবন কাটাতে পারত না। ভোলা তোমাদের সম্ভব নয়। জানি ভোলার চেষ্টাও কখনো করবো না। কারণ  কারনতোমরা আমার জীবনের অতীব মূল্যবান সম্পদ। তোমরা আমার কাছে তার এতোটুকু মূল্যবান যদি তোমরা মনে করতে আমাকে তবে এভাবে ফেলে রেখে নিশ্চয় যেতে পারতে না। আকাশ মিথ্যা মিথ্যা চন্দ্র সূর্য গ্রহ তারা মিথ্যা নয় তোমাদের প্রতি আমার ভালোবাসা। বিশ্বাস ভেঙ্গে দিয়েছো, যেখানেই থেকো ভালো থেকো। যেন শুনতে পাই আমি আমার চোখের প্রতি ফোঁটা অশ্রুর তোমাদের কাছে মিথ্যা। তাই বলি তোমার মিথ্যা মনে হয় আমি যাই বলি। তোমার কাছে প্রতারণা মনে হয় তাই ভেঙ্গে দিচ্ছো দাও তুমি আমার স্বপ্ন আর ভালোবাসা ভুলে অবহেলায় পিছনে ফেলে রেখে আসা মিথ্যে ভালোবাসা যা শুধুই সর্বনাশা। যে মানুষটি তোমাকে শুধুই কাঁদিয়েছে তাকে ফেলে সুখে থাকবে নিশ্চয়ই? আর তো আছেই আমার প্রিয় ফাতিয়া সোনা তোমার কুলে নয়নের আলো হয়ে।

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী