বাংলাদেশের ক্রিকেটারদের মানুষিক ডাক্তার দেখাতে বললেন ওয়াসিম আকরাম

 

টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে যাওয়াকে কেন্দ্র করে মন্তব্য করতে গিয়ে এরকম কথা বলেন তিনি। অনেকে  এই হারের পেছনে সাকিব আল হাসান এর আউট কে আম্পায়ারের ভুল আউট দেয়াকে কারণ  হিসাবে ব্যাখ্যা। করলেও তা কোন ভাবেই মানতে রাজি নন, একসময়ের কিংবদন্তি  পেসার ওয়াসিম আকরাম। 

এবিষয়ে  তিনি আরও বলেন, দায় বাংলাদেশেরই। শুধু দায় দিয়েই বসে থাকেনি, কোথায় এবং কেন তা স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন। এসময় বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক ডাক্তারে শরণাপন্ন হওয়ার প্রয়োজন আছে বলেও মনে করেন তিনি। পাকিস্তানের স্পোর্টস চ্যানেল এ স্পোর্টসের এক আলোচনায় ওয়াসিম আকরাম এ কথা বলেন।


এসময় তিনি আরও বলেন, ‘ নিশ্চিত জয়ের কাছাকাছি গিয়ে ও এভাবে হারের দায়ভার বাংলাদেশ  দলকে তাদের নিজেদেরই দায় নিতে হবে, আর এটা তাদের নেয়াও উচিত। 

কিংবদন্তী এই পেশার বলেন, যদি আমি বাংলাদেশ দলের অধিনায়ক বা কোচ হতাম, তবে আমি দলের সবাইকে মনোবিদ দেখানো নিশ্চিত করতাম বলে বন্তব্য করেন তিনি ।’

এই ধরনের মন্তব্যের বিষয়ে উদহারন টানতে গিয়ে তিনি বলেন নাজমুল হোসেন শান্তের কথা।  ‘শান্ত একসময় ৫৪ রানে ব্যাট করছিল। তখন দলের অবস্থা ভালো ছিল। আমি ভাবছিলাম, তারা সিঙ্গেল নিয়ে খেললেও ১৬০ করে ফেলবে। কিন্তু শান্ত তখনই ইফতিখারকে উইকেট ছেড়ে বেরিয়ে আজব শট খেলতে গিয়ে বোল্ড হলো। তখন যদি সে সিঙ্গেল নিতে থাকতো তাহলে দলের স্কোর ১৫৫ আরামে হয়ে যেত। তবে এরপর আর কেউ টেকেইনি। বাংলাদেশ দলকে মনে রাখতে হতো যে, আন্তর্জাতিক ক্রিকেটে যখন দেখবেন অধিনায়ক কোনো বোলারকে ১ ওভারের জন্য নিয়ে আসে, তখন আপনাকে বুঝতে হবে সে উইকেট নিতে এসেছে।এসময় দলের ক্রিকেটারদের মানসিকতা ও তাদের ভুল বোলারকে ভুল শট খেলার পরিকল্পনা নিয়েও কথা বলেন ওয়াসিম।


শাহীন শাহ আফ্রিদি ভালো বল করছে দেখার পরও তাকে লক্ষ্য করেই আক্রমণ করার সমালোচনা করে সুইং সুলতান বলেন, ‘দলের মূল বোলারের বিপক্ষে আপনি তখন শট খেলবেন না, সেই ওভারে স্ট্রাইক রোটেট করবেন। তবে তারা ঠিক করলো আমাদের মারতে হবে, শাহীন শাহ আফ্রিদিকেই মারতে হবে। আর কাউকেই মারবো না!’

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী