আবারও উত্তপ্ত বাগমারা
রাজশাহী জেলার বাগমারা উপজেলায় প্রায়শই দেখা বা শোনা যায় এমন ঘটনা। বিলে মৎস্য চাষকে কেন্দ্র করে মামলা হামলা, খুন জখম যেন নিত্য দিনের ঘটনা।
এবার উক্ত উপজেলার ০১ নং গোবিন্দ পড়া ইউনিয়ন এর কদম তলা বিলে মৎস্য চাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
আজ সমবার সকাল ১১ ঘটিকায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে প্রায় একশোর উপর ভুক্তভুগি কৃষক তাদের অভিযোগ সাংবাদিক দের কাছে তুলে ধরেন এবং উর্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে উক্ত প্রকল্পের সভাপতি জনাব তাহের আলী বলেন, আমাদের এই বিলে কোন খাস জমি নাই। আমরা প্রায় সকল জোতভুমির মালিক গান ফ্রি জমিতে পানি সেচ দিয়ে প্রায় বার বছর যাবৎ বিলে মাছ চাষ করে আসছি।
কিন্তু বর্তমানে গ্রামের কয়েক জন দাঙ্গা বাজ লোক একত্রিত হয়ে বাহির এলাকা হতে মাস্তান ভাড়া করে এনে জোর পূর্বক আমাদের চাষকৃত মাছ তারা মারতে শুরু করে এবং মাছ ধরতে কেউ বাঁধা দিতে আসলে তার মাথা কেটে এখানে পুঁতে রাখা হবে বলে হুমকি দিতে থাকে।
আমরা দন্দ ফাছাতে জড়াতে চাই না বিধায় আমরা জোত ভূমির মালিক গান বিজ্ঞ আদালতের সরনাপুরর্ন হলে আতালদ উক্ত জোত ভূমির উপর ১৪৪ ধারা জারি করেন।

Comments
Post a Comment