ইঁদুরের খামারে সাবলম্ভী রাজশাহীর মামুন

 

ইঁদুর চাষের মাধ্যমে বছরে ৮-১০ লাখ টাকা আয় করেন, এমন এক উদ্দ্যোক্তার খোঁজ পেয়েছেন সৃজনী ২৪ ঘন্টার এক প্রতিনিধি। ইদুর যেখানে ফসল ফলাদি জামা কাপড় সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি কেটে কোটি কোটি টাকার ক্ষতি করে বলে বিশেষজ্ঞ গন মনে করেন।  আবার বাংলাদেশ সরকার যেখানে সর্বোচ্চ ইঁদুর নিধন কারীকে পুরুষ্কৃত করার ঘোষণা দিয়েছেন,  সেই বাংলাদেশে ইঁদুর চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করার খবর একেবারে অবিশ্বাস্য হলেও সেটাই সম্ভব করেছেন রাজশাহীর কাটাখালীর এক যুবক সালাউদ্দিন মামুন। 
তথ্য সূত্রে জানা যায়, রাজশাহীর কাটা খালী পৌরসভার সমাসাদিত পুর গ্রামের সালাউদ্দিন মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ল্যাব সহকারী পদে কাজ করেন। 
তিনি বলেন, ২০১৭ সালের শেষের দিকে তার সহকর্মী মাসুদের সাথে ল্যাবের সামনে বসার সুযোগ হয়েছিলো মামুনের। সেই দিনে ল্যাবে কাজ করা এক গবেষক অসুস্থ চারটি অ্যালবিনো প্রজাতির সাদা ইঁদুরের বাচ্চা ফেলে দেওয়ার কথা বললে আমার কষ্ট লাগে। বাচ্চা গুলো ফেলে দিলে হয়তোবা কাকে বা অন্য কোন প্রাণীতে খেয়ে নিবে।তাই মায়া করে ইঁদুর ছানা গুলো বাড়িতে নিয়ে গিয়ে জুতার বাক্সের মধ্যে কাপড় বিছিয়ে থাকা ও খাওয়ার ব্যবস্থা করি। তার মধ্যে একটি বাচ্চা বিড়ালে খেয়ে নেই আর বাঁকি তিনটি বাচ্চা যত্ন করে বড় করে তুলি।কিছু দিন পরে একটি ইঁদুর দশটি বাচ্চা জন্ম দেয়।তার কিছু দিন পরে আরেকটি ইঁদুর আরও দশটি বাচ্চা দেয়। 

তিনি আরও জানান, আমি সেখান থেকে কয়েক টি  ইঁদুর ছানা আমার এক শিক্ষক কে দিলে তিনি আমাকে এক হাজার টাকা দেন। আমি অবাক হয়ে যায়। ইঁদুর বিক্রি করে টাকা পাওয়া যায়?  এতে আমার আগ্রহ আরও বেড়ে যায়। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার জন্য ইঁদুর কেনার জন্য কলেজ করে। ফলে আমি আমার পরিবারের সাথে আলোচনা করে ইঁদুরের একটি খামার তৈরির কাজ শুরু করি।বর্তমানে আমার খামারে প্রায় চারশোটি ইঁদুর আছে। যার মধ্যে প্রায় ১৮০ টি ইঁদুর বাচ্চা দেওয়ার উপযোগী। 
বর্তমানে দেশে বিদেশে প্রচুর  ইঁদুরের চাহিদা থাকলেও সাধ্য মতো আমি যোগান দিতে পারি না। বর্তমানে ইঁদুর চাষের একজন উদ্দোক্তা  হিসাবে মাসে প্রায় ৬০ হাজারের অধিক টাকা আয় করি। 
তিনি আরো বলেন,  যারা বেকার ছেলে মেয়ে আছে তারা যদি উদ্দোক্তা হিসাবে ইঁদুর চাষে এগিয়ে আসে এবং সরকার যদি এই খাতে একটু মনোযোগী হয় এবং বিদেশে রপ্তানীর ব্যাবস্থা করে তাহলে দেশের চাহিদা মিটিয়ে এই খাত থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে আমি মনে করি। 

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী