নগরীতে আসাদুজ্জামান আসাদ এর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা


আগামী ২৯ তারিখ রোজ রবিবার রাজশাহীর ঐতিহাসিক  মাদ্রাসা মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,  উন্নয়নশীল ডিজিটাল বাংলার রুপকার, উন্নয়নের ফেরিওয়ালা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। উক্ত জনসভা সফল করার লক্ষ্যে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ভাই। শনিবার বিকেল সাড়ে তিন টার দিকে রাজশাহীর সিএন্ডবি মোড় থেকে এই শোভাযাত্রা শুরু করেন তিনি। এই শোভাযাত্রায় নিজেই মোটরসাইকেল সাইকেল চালিয়ে নেতৃত্ব দেব তিনি। শোভাযাত্রাটি পুরো নগরীর  গুরুত্বপূর্ণ মোড় যেমন,বর্ণালী,বহরমপুর, কোর্ট, কাশিয়াডাংগা, বাইপাস সড়ক, বিন্দুর মোড়,রেলওয়ে স্টেশন, ভদ্রামোড়,রেলওয়ে স্টেশন, তালাইমারি,সাহেব বাজার হয়ে লক্ষণপুর মোড়ে এসে শেষ করেন। 

নগরীর এবং আশেপাশে এলাকার বিপুল সংখ্যক নেতা কর্মী  মোটরসাইকেল নিয়ে  এই শোভাযাত্রায় যোগদান করেন এবং শেখ হাসিনার উন্নয়নের শ্লোগানে শ্লোগানে চারিদিকে মুখরিত হয়ে উঠে। 

শোভাযাত্রা শেষে লক্ষী পুর মোড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে আসাদ ভাই বলেন, আগামী ২৯ জানুয়ারী প্রধানমন্ত্রীর রাজশাহীর জনসভা সফল করতে সকলকে যার যার  অবস্থান থেকে দিন রাত কঠিন পরিশ্রমের আহবান জানান।  প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গৌরআজ্জল এগিয়ে চলা,দেশজুড়ে অভূতপূর্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র বাংলার ঘরে ঘরে তুলে ধরার আহবান জানান তিনি। সেই সাথে বিরোধী দলের অপপ্রচারের বিরুদ্ধে নিজেদের সোচ্চার রাখার আহবান জানান নেতা কর্মীদের। 


এই মোটরসাইকেল শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক আকতারুজ্জামান আকতার, সদস্য মাসুদ হোসেন ডাবলু, তৌহিদ হোসেন তুহিন, গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হোক মাসুদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান,  রাজশাহী মহানগর সাবেক সফল সভাপতি শফিকুজ্জামান শফিক সহ আরও অনেকে।



 

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী