অগ্নিকন্যার হাতে সংসদ উপনেতার গুরুদায়িত্ব

 


জাতীয় সংসদের সংসদ উপনেতার দায়িত্ব পেলেন এক সময়ের অগ্নিকন্যা খাতো বেগম মতিয়া চৌধুরী। জাতীয় সংসদের সংসম উপনেতা নির্বাচিত হওয়ার পর 

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেছেন।সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশেই থাকবো। 

গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত  বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই পদে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। পরে দলীয় সভাপতি উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বেগম মতিয়া চৌধুরীকে সংসদের উপনেতা হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত নেন।


বেগম মতিয়া চৌধুরী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য। পাশাপাশি তিনি শেরপুর-২ আসনের সংসদ সদস্য। সরকারের সাবেক কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে জন্মগ্রহণ করেন মতিয়া চৌধুরী। বামপন্থী রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি। শুরুতে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সদস্য থাকলেও পরবর্তীতে যোগ দেন আওয়ামী লীগে। ১৯৭১ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সময়কালে তিনি বেশ কয়েকবার গ্রেফতারও হন।


শিক্ষাজীবনে ইডেন কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন মতিয়া চৌধুরী। এরপর ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। পরে ১৯৬৭ সালে ‘অগ্নিকন্যা’ নামে পরিচিতি পাওয়া মতিয়া পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন এবং এর কার্যকরী কমিটির সদস্য হন।


১৯৭০ ও ১৯৭১ এর মাঝামাঝি সময়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, প্রচারণা, তদবির এবং আহতদের শুশ্রূষায় সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।


উল্লেখ্য, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদ উপনেতার পদটি শূন্য হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা টানা তৃতীয়বারের মতো একাদশ জাতীয় সংসদের উপনেতা হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ২০০৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সাজেদা চৌধুরী সংসদের উপনেতা ছিলেন।

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী