লিটনের রাজশাহীতে দেশরত্নের আগমন।

 

আগামী ২৯ জানুয়ারী /২০২৩ ইং রোববার রাজশাহী মাদ্রাসা মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ফলশ্রুতিতে রাজশাহীর রাস্তা ঘাট ছেয়ে গেছে বিভিন্ন ব্যানার ফেষ্টুনে। আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন পয়েন্টে গেট তৌরন নির্মাণের মাধ্যমে নিজেদের অস্থিত্ব এবং পরিচিতির স্বাক্ষর রাখার চেষ্টা  করে যাচ্ছেন। সেই সাথে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে চলছে ব্যপক প্রচার প্রচারণা। বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে নেতাকর্মীরা সাধারণ মানুষদের উজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করার জন্য। 



গত বুধবার রাজশাহীর মাদ্রাসা মাঠে সেচ্ছাসেবক লীগের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, নগর পিতা এ এইচ এম খায়রুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থেকে ০৫ বছর আগে এই মাদ্রাসা মাঠে এসেছিলেন। তার আগেও সরকারি বা বিরোধী দলে থাকতে ও এই মাঠে সমাবেশ করে গেছেন।

এই সময় তিনি আরও বলেন, এই বার কি হলো? প্রশ্ন রেখে লিটন নিজেই বলেন, নেত্রী বাংলাদেশ কে একটা দৃশ্যমান উন্নয়নের উচ্চতায় নিয়ে গিয়ে তিনি রাজশাহীতে আসছেন। সেই কারণে রাজশাহী বাসী, রাজশাহী বিভাগের মানুষ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানতে চায়। মাঠ পূর্ণ হয়ে, রাস্তা ঘাট উপচে গিয়ে পুরো শহরটা লোকে লোকারণ্য হয়ে যাবে বলে আমি মনে করি। 

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী