হাতের ম্যাসল দু টুকরো হয়েছে পাইলটের
একসময়ের তুখোড় উইকেট কিপার এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, রাজশাহীর কৃতি সন্তান খালেদ মাসুদ পাইলোটের হাত ভেঙে গেছে। বর্তমানে তার হাতে প্লাস্টার করে রাখা হয়েছে।
সৃজনী ২৪ আওয়াস এর একজন প্রতিনিধি জানাই, শুক্রবার বিকেলে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে একটি প্রীতি ম্যাচে ফিল্ডিং করার সময় আহত হন পাইলট। তার হাতে অস্ত্রপাচার করতে হবে, কিন্তু এই মুহূর্তে ভাঙা অংশ ফুলে থাকায় অস্ত্রপাচার করা সম্ভব হচ্ছে না।
সাবেক এই অধিনায়ক নিজেই জানান, শুক্রবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবের সাথে রাজশাহীর সিনিয়র ক্রিকেট খেলোয়াড়দের একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। উক্ত ম্যাচে আমরা দুপচাঁচিয়া উপজেলার মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবকে ১১৭ রানের টার্গেট দিই।
কিন্তু পরবর্তীতে দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে দুপচাঁচিয়া উপজেলার মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবের জিতার জন্য শেষ বলে মাত্র চার রানের দরকার ছিলো।
এসময় তিনি আরও জানান, আমি তখন কভারে ফিল্ডিং করছিলাম। ঔই সময় বলটি আমার পাশ দিয়ে খুব জোরে বাউন্ডারির দিকে যাচ্ছিলো। বলটিকে না থামালে আমরা হেরে যাবো। তাই জেতার লক্ষ্যে বলটির উপর জাম্প দিয়ে পড়ে বলটি থামিয়েছি। কিন্তু যখন উঠতে যায়, দেখি আমার ডান হাত উঠলেও বাম হাতটি আর উঠছে না।ভাবলাম অনেক বড় কোন সমস্যা হয়েছে। খেলা শেষে তাড়াতাড়ি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে এক্সরে করলে দেখতে পাই, আমার হাতের মাসলের কাছে হাড় ভেঙে দুই টুকরো হয়ে গেছে। দুই হাড়ের মাঝে প্রায় এক ইঞ্চির মতো গ্যাপ হয়ে গেছে।
বর্তমানে বাসাতেই রেষ্টে আছি। আগামী সময় অথবা মঙ্গলবার অস্ত্রপাচার করানো হতে পারে বলে জানান সাবেক এই অধিনায়ক।

Comments
Post a Comment