এ কে বর্বর হত্যাকাণ্ড

রাজশাহী জেলার পুুুুুঠিয়া উপজেলায় এক বিধবা নারীর  হাত,পা ও গলা কাটা লাশ করেেছ। চার সন্তানের জননী আতেকা খাতুন (৪০) নামের মহিলাটি পুঠিয়ার ধোপাপাড়া কারিগরপাড়া মৃত আতাহার আলী স্ত্রী।
 গত মঙ্গলবার রাতে যে কোন সময় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এলাকাবাসী এবং পুলিশের ধারণা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।পুঠিয়ার বিলে ছাগল চরাতে গিয়ে দুর্বৃত্তের হাতে বিধবা নারী নিশংস হত্যাকাণ্ডের শিকার হয়। এই ঘটনা তার ছেলে বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে পুলিশ সূত্রে জানা যায়। 
নিহতের ছেলে আতিকুর রহমান বলেন, মায়ের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বুধবার দুপুরে থানায় একটি মামলা করেছি, পুলিশ প্রকৃত আসামিদের আটক করে আইনের আওতায় আনবে এমনটাই দাবি করছি। এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে আতেকা খাতুন ছাগল নিয়ে পারে বাড়ির পাশের মাঠে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফিরে না আসলে পরিবার ও এলাকার লোকজন তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে রাত সাড়ে আটটার দিকে তার কাটা মাতা পড়ে থাকতে দেখা যায় বলে এলাকাবাসী জানায়।পরে পাশেই তার দেহ থেকে বিচ্ছিন্ন করা মাথা হাত ও পা খুঁজে পাওয়া যায়। রাতে স্থানীয় ইউপি সদস্য শামীম পুঠিয়া থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওর্দী হোসেন বলেন,  দুর্বৃত্তের হাতে নিহত ওই নারীর ছেলে  বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।


Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী