বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাট্রিক শ্রেষ্ঠতা লাভ


 বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ  টানা তৃতীয় বারের মতো রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।গত সোমবার ১৩ জুলাই রাজশাহী জেলা পুলিশ সুপার কার্যালয়ে 

রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম)-বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা য় সভায় জুন মাসের সার্বিক অপরাধসহ সকল দিক বিবেচনায় শ্রেষ্ঠ ওসি  নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমেদ। শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় তাঁর হাতে সনদপত্র তুলে দেন জেলা পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ডিসেম্বর এবং চলতি বছরের মে মাসে তিনি রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি  নির্বাচিত হয়েছিলেন।

 মোস্তাক আহমেদ ২১ নভেম্বর ২০২০ইং সালে বাগমারা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।বাগমারা থানায় যোগদানের পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে শুরু করে।বাল্যবিবাহ, নারী পাচার, মাদক, চোরাচালান, মারামারি, হত্যা, মামলা মোকদ্দমা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমে গেছে। মোস্তাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে বাগমারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো আছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। বাগমারা থানা যোগদানের আগে তিনি মোহনপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ বলেন, আমি সরকারি নির্দেশনা মেনে সকল দায়িত্ব পালন করে চলেছি। সেই সাথে এলাকার শান্তি শৃঙ্খলার কোন ধরনের অবনতি না ঘটে সে ব্যাপারে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকি।

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী