৫১ বছরে পা রাখলেন জয়
আজ জাতির পিতার বঙ্গবন্ধুর দৌহিত্র ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ আলীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্মদিন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ১৯৭১ সালের ২৭ জুলাই তিনি জন্মগ্রহণ করেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার নেপথ্যের মহানায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ঘটে চলা বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয় ৫১ বছরে পা দিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মা শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় তার মা ও বাবার সঙ্গে তিনি জার্মানিতে থাকতেন। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারতে চলে যান। তার শৈশব-কৈশোর কাটে এই ভারতে। ভারতের নৈনিতানের যোসেফ কলেজে লেখা পড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস আট আর্লিংটন থেকে তিনি কম্পিউটার সায়েন্সের ছাতক ডিগ্রী অর্জন করেন। এরপর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনের উপর তিনি স্নাতোকউত্তর ডিগ্রি অর্জন করেন। তারপর 2002 সালে ক্রিস্টিয়ান ওভারমায়ারকে বিয়ে করেন সজীব ওয়াজেদ জয়।তাদের পারিবারিক জীবনে একটি কন্যা সন্তান আছে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মহান কারিগর কাজ করেছেন পরিশ্রম মেধাবী ও পরিচ্ছন্ন জীবন-জীবিকার অধিকারী কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন তারই ধারাবাহিকতায় জাতির পিতার দৌহিত্ব সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠানলে।লেখাপড়া করা অবস্থায় রাজনৈতিক প্রতি অনুরক্ত থাকলেও জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান 2010 সালে। ওই বছরের প্রথমে রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেওয়া তাকে। যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তিনি। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্বে আছেন।

Comments
Post a Comment