থালা হাতে ব্যবসায়ীদের বিক্ষোভ

 


করোনা(কভিড ১৯) এর ২য় ডেউ মোকাবিলা করতে গিয়ে সরকারের চলমান লকডাউন এবং একের পর এক লকডাউনের মেয়াদ বাড়ানোর কারনে রাজশাহী সহ সারা দেশের দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়িরা পড়েছেন মহা বিপদে। করণা পরিস্থিতিতে চলমান লকডাউন প্রত্যাহার করে দোকানপাট খুলে দেওয়ার দাবিতে থালা হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা ।
গত ৭ জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর আরডিএ মার্কেট এর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ব্যবসায়ী ও কর্মচারীরা। 
রাজশাহীর ব্যবসায়ী কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে থালা হাতে করে ভাত দে, ভাত দে নইলে লকডাউন তুলে লে, ইত্যাদি স্লোগান এর দোকান খোলার দাবিতে সরব ছিল এই অবস্থানকারীরা।
সামনে ঈদুল আযহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখতে চান তারা বলেন গত লকডাউন এর সময় সরকারের দেওয়া ব্যবসায়িদের জন্য দেওয়া প্রনোদনার অর্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের কেউই পাননি।
পেয়েছেন মাত্র হাতে গোনা কয়েকজন শিল্পপতি, বলে বক্তরা অভিযোগ করেন।  যদি হাজার হাজার শ্রমিক নিয়ে বড় বড় কল-কারখানাগুলো সীমিত আকারে চলতে পারে তবে তারা কেন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন না? এটাই তাদের মূল দাবি ছিল বলে জানা যায়। 

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী