বঙ্গবন্ধুর বাকি খুনীদের কি হবে?
পুরো বাঙালি জাতির স্বাধীনতা আর ভালোবাসার অবিসংবাদিত নেতা আমাদের একজনই। তিনি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা চাই না খুনীদের বিচার আরও প্রলম্বিত হোক। যার হাত ধরে পুরো একটা জাতি স্বাধীন বাংলাদেশের মুখ দেখলো, সেই মাটিতে দেশের রূপকারকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হলো। এই অন্যায়ের ক্ষমা আমরা কখনো করবো না। আর তাই চাওয়া একটাই, খুনীদের দেশে ফিরিয়ে আনা হোক। দেশের মাটিতেই তাদের বিচার হোক। বঙ্গবন্ধু এমন একটি নাম,যে নামটিতেই জড়িয়ে রয়েছে অসংখ্য আত্মত্যাগ, উৎসর্গ আর দেশ গড়ার পরিশ্রমের ইতিহাস। কিন্তু স্বাধীন দেশকে পুরোপুরি গড়ে দিয়ে যেতে পারেননি বঙ্গবন্ধু। একদল বিপথগামী সেনা সদস্যের হাতে স্বাধীনতার মাত্র চার বছর পরই ১৯৭৫8হ সালের ১৫ আগস্ট নিহত হন তিনি।
হত্যাকাণ্ডের প্রায় চার দশক পর বঙ্গবন্ধু হত্যা মামলার ১২ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে ৫ জনের ফাঁসি ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় হলে
হলেও সত্য যে, আজও আমরা বঙ্গবন্ধুর
সকল খুনিদের বিচার কার্যকর করতে পারি নাই।আমরা আজ অবধি শেষ করত করতে পারি নাই মৃত্যুদণ্ড প্রাপ্ত সকল আসামীর মৃত্যুদণ্ড দিতে সক্ষম
হতে পারি নাই। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে আরও ছয় খুনি বিশ্বের বিভিন্ন দেশে পলাতক আছেন। পলাতক খুনিদের মধ্যে দুজনকে ফেরাতে সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কিন্তু বাকি চারজনের অবস্থান সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে পারছে না সরকার।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত পলাতক ছয় খুনি হলেন লে. কর্নেল (বরখাস্ত) খন্দকার আবদুর রশিদ, মেজর (বরখাস্ত) শরিফুল হক ডালিম, মেজর (অব.) নূর চৌধুরী, রিসালদার মোসলেহ উদ্দিন খান, লে. কর্নেল (অব.) রাশেদ চৌধুরী ও ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ। এদের মধ্যে এস এইচ এম বি নূর চৌধুরী কানাডায় এবং এ এম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এটি স্পষ্ট।
ধারণা করা হচ্ছে, বাকি চার পলাতক খুনির মধ্যে মেজর ডালিম কেনিয়ার পাসপোর্ট নিয়ে আছেন পাকিস্তানে, লে. কর্নেল আবদুল রশিদ ও রিসালদার মুসলেহ উদ্দিন যুক্তরাষ্ট্রে এবং মেজর নূর চৌধুরী ও লে. কর্নেল রাশেদ চৌধুরী কানাডায় অবস্থান করছেন। এছাড়া গত দুইবছর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক খুনিদের মধ্যে শরিফুল হক ডালিমকে স্পেনে এবং মোসলেম উদ্দিনকে জার্মানিতে দেখা গেছে। আর ষষ্ঠ খুনি আবদুল মাজেদকে সেনেগালে দেখার কথা শোনা গেছে। কিন্তু এই তথ্যগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এই খুনিদের যখন যে দেশে দেখা গেছে, তার ভিত্তিতে গোপনীয়তার সঙ্গে সে দেশের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে সরকার। এক্ষেত্রে সব দেশের পক্ষ থেকে জবাব আসলেও পাকিস্তান কোনো জবাব দেয়নি বলে জানা গেছে। পলাতক খুনিরা এখন বিভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করছেন বলে জানিয়েছে সরকারের একটি সূত্র।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এস এইচ এম বি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে এবছরেই দেশটিতে শুনানি হয়েছে। কিন্তু শেষ কোনো সিদ্ধান্ত আজো আমাদের কানে পৌঁছেনি।
এ এম রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে চলছে মামলা দায়েরের প্রক্রিয়া। আইনি পরামর্শক সংস্থা স্কাডেন এলএলপিকে এ কাজ সম্পন্ন করতে নিযুক্ত করা হয়েছে।
এ পর্যন্ত নূর চৌধুরীকে কূটনৈতিক পথে ফেরত পাঠানোর জন্য কানাডাকে বার বার অনুরোধ করেছে বাংলাদেশ। কিন্তু কানাডার আইনে মৃতুদণ্ড নিষিদ্ধ হওয়ায় নূর চৌধুরীকে ফেরত না পাঠানোর বিষয়ে পরিস্কার অবস্থান নেয় কানাডা। তাই বিষয়টি সুরাহার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ। জানা গেছে, ২০০৯ সালে বাংলাদেশে ফেরতের বিষয়ে ঝুঁকি মূল্যায়নের প্রক্রিয়া বা প্রি-রিস্ক রিমুভাল অ্যাসেসমেন্টের (পিআরআরএ) পিটিশন দাখিল করেন নূর চৌধুরী, যার আবেদনে তিনি বলেছেন, বাংলাদেশে ফিরে এলে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই তিনি কানাডায় বসবাসের অনুমতি প্রার্থনা করেন। নূর চৌধুরীর ওই আবেদনের সুরাহা হয়নি। বাংলাদেশ কানাডার আদালতের শরণাপন্ন হওয়ার মাধ্যমে যদি এই আবেদনের সুরাহা হয় তাহলে বাংলাদেশের পক্ষে নূর চৌধুরীকে ফিরিয়ে আনার একটি সম্ভাবনা তৈরি হবে।
রাশেদ চৌধুরীকে ফেরানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে গত কয়েক বছর ধরে যোগাযোগ চলছে বলেও জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, কূটনৈতিক পথে এই নিয়ে এগোনোর তেমন সুযোগ নেই। এরপরই বাংলাদেশ রাশেদ চৌধুরীকে ফেরাতে আইনী প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী স্কাডেন এলএলপি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।
কবে নাগাদ এই দুই খুনিকে দেশে ফেরত আনা সম্ভব হবে সে প্রসঙ্গে এখনো আমরা কিছু জানি না। কবে তারা দেশে ফিরবে, কবে তাদের বিচার হবে তার কোনো ধারণাও আমাদের কাছে নেই। তবে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকদিন থেকেই। তবে বিষয়টা দিন দিন যেন আরও কঠিন হয়ে যাচ্ছে। প্রতিবার শোক দিবস এলে যেন খুনীদের বিচারের বিষয়টি আমাদের মাথাচাড়া দিয়ে আসে। কিন্তু এবারেও তেমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি।
পশ্চিমা দেশগুলোতে মৃত্যুদণ্ডের পক্ষে সমর্থন কমছে। এই কারণে বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের কূটনৈতিক পথে দেশে ফিরিয়ে আনা ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছে সরকারের একাধিক সূত্র। অতীতে পরিস্থিতি এমন না থাকলেও তৎকালীন সরকারগুলো বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে কোনো উদ্যোগ নেয়নি। এই পর্যন্ত ২০০৭ সালে বিদেশে পলাতক থাকা অবস্থায় একমাত্র এ কে এম মহিউদ্দিনকে দেশে ফেরত আনতে সক্ষম হয়েছিল বাংলাদেশ।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দায়ে ২০১০ সালের ২৬ জানুয়ারি দিবাগত রাতে বজলুল হুদা, আর্টিলারি মুহিউদ্দিন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহারিয়ার রশিদ খান ও ল্যান্সার মহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর করা হয়। আরেক আসামি আজিজ পাশা ২০০২ সালেই জিম্বাবুয়েতে মারা যান।

Comments
Post a Comment