Posts

আবারও উত্তপ্ত বাগমারা

Image
 রাজশাহী জেলার বাগমারা উপজেলায় প্রায়শই দেখা বা শোনা যায় এমন ঘটনা। বিলে মৎস্য চাষকে কেন্দ্র করে মামলা হামলা, খুন জখম যেন নিত্য দিনের ঘটনা।  এবার উক্ত  উপজেলার ০১ নং গোবিন্দ পড়া ইউনিয়ন এর কদম তলা বিলে মৎস্য চাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে  চরম উত্তেজনা বিরাজ করছে।  আজ সমবার সকাল ১১ ঘটিকায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে প্রায় একশোর উপর ভুক্তভুগি কৃষক তাদের অভিযোগ সাংবাদিক দের কাছে তুলে ধরেন এবং উর্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে  উক্ত প্রকল্পের  সভাপতি জনাব তাহের আলী বলেন,  আমাদের এই বিলে কোন খাস জমি নাই। আমরা প্রায় সকল জোতভুমির মালিক গান ফ্রি জমিতে পানি সেচ দিয়ে প্রায় বার বছর যাবৎ বিলে মাছ চাষ করে আসছি।  কিন্তু বর্তমানে গ্রামের কয়েক জন দাঙ্গা বাজ লোক একত্রিত হয়ে বাহির এলাকা হতে মাস্তান ভাড়া করে এনে জোর পূর্বক আমাদের চাষকৃত মাছ তারা মারতে শুরু করে এবং মাছ ধরতে কেউ বাঁধা দিতে আসলে তার মাথা কেটে এখানে পুঁতে রাখা হবে বলে হুমকি দিতে থাকে।  আমরা দন্দ ফাছাতে জড়াতে চাই না বিধায় আমরা জোত ভূমির মালিক গান বিজ্ঞ আদালতের সরনাপুরর্ন হলে আ...

বিএনপি কোন রাজনৈতিক দল না,এরা পাকিস্তানের এজেন্ডা।

Image
  গতকাল ছিলো বাংলাদেশ যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া যুব মহাসমাবেশে স্ব শরীরে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ ফজলুল হক মনির সুযোগ্য উত্তরসূরী যুবলীগের বর্তমান চেয়ারম্যান  শেখ ফজলে শামশ পরশ। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘বিএনপি কোন রাজনৈতিক দল নয়। এরা পাকিস্তানের এজেন্ট। ২১ বার বিএনপি-জামাত শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। কিসের গণতন্ত্র তাদের? খালেদা জিয়ার গণতন্ত্র হলো মানুষ মারার গণতন্ত্র। ’ এখন তারা হুমকি দেয় ১০ ডিসেম্বর শেখ হাসিনার পতন ঘটাবে, সন্ত্রাসী তারেককে দেশে আনবে এবং বিএনপি ক্ষমতায় চলে যাবে। আরে, পাগলে কিনা করে, ছাগলে কিনা খায়। ওরা তো পাগল, ওরা খুনি। তারেকের তো যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সে তো ভয়েেই আসবে না এদেশে। আর খালেদা জিয়াও তো কারাদন্ডে দন্ডিত। শেখ হাসিনার মানবিকতায় সে মুক্তি পেয়েছে। কিন্তু কোন সহানুভূতি দেখানো উচিত নয়। ' তিনি বলেন, ‘পারলে, সাহস থাকলে আইসা নির্বাচন কর...

রাজশাহী বাসী কি আরও একটি নতুন চমক দেখতে যাচ্ছেন?

Image
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া এই দলের আগামী দিনের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে দলের ভিতরে বাহিরে চলছে নানা রকম জল্পনা কল্পনা।  দলের সভাপতি পদটি নিশ্চিত হলেও দলের আগামী দিনের সাধারণ  সম্পাদক পদে কে আশছে তা নিয়েই এমন আলোচনা।। দলের পর পর দুই বারের নির্বাচিত সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরর হাট্রিক নাকি আসছে নতুন কোন মুখ? ২০০৯ সালে  দলের জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক হন জাতীয় চার নেতার উত্তরসূরী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। তখনও এই পদটিতে বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জোরালো আলোচনা ছিল। সৈয়দ আশরাফ দুই মেয়াদে দায়িত্ব পালনের পর ওবায়দুল কাদের এই পদে আসেন ২০১৬ সালে। গত দুই সম্মেলনে ওবায়দুল কাদেরের পাশাপাশি দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের নামও জোরালোভাবে আলোচনায় ছিল। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই এবার সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাকের সম্ভাবনা দেখলেও, অনেকেই এবারের জাতীয় সম্মেলনে জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামানের সুযোগ্য পুত্র, রাজশাহীর নগর পিতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জনাব এ এইচ এম খায়রুজ্জা...

বাংলাদেশের ক্রিকেটারদের মানুষিক ডাক্তার দেখাতে বললেন ওয়াসিম আকরাম

Image
  টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে যাওয়াকে কেন্দ্র করে মন্তব্য করতে গিয়ে এরকম কথা বলেন তিনি। অনেকে  এই হারের পেছনে সাকিব আল হাসান এর আউট কে আম্পায়ারের ভুল আউট দেয়াকে কারণ  হিসাবে ব্যাখ্যা। করলেও তা কোন ভাবেই মানতে রাজি নন, একসময়ের কিংবদন্তি  পেসার ওয়াসিম আকরাম।  এবিষয়ে  তিনি আরও বলেন, দায় বাংলাদেশেরই। শুধু দায় দিয়েই বসে থাকেনি, কোথায় এবং কেন তা স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন। এসময় বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক ডাক্তারে শরণাপন্ন হওয়ার প্রয়োজন আছে বলেও মনে করেন তিনি। পাকিস্তানের স্পোর্টস চ্যানেল এ স্পোর্টসের এক আলোচনায় ওয়াসিম আকরাম এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘ নিশ্চিত জয়ের কাছাকাছি গিয়ে ও এভাবে হারের দায়ভার বাংলাদেশ  দলকে তাদের নিজেদেরই দায় নিতে হবে, আর এটা তাদের নেয়াও উচিত।  কিংবদন্তী এই পেশার বলেন, যদি আমি বাংলাদেশ দলের অধিনায়ক বা কোচ হতাম, তবে আমি দলের সবাইকে মনোবিদ দেখানো নিশ্চিত করতাম বলে বন্তব্য করেন তিনি ।’ এই ধরনের মন্তব্যের বিষয়ে উদহারন টানতে গিয়ে তিনি বলেন নাজমুল হোসেন শান্তের কথা।  ‘শান...

সুষ্ঠু রাজনীতি করুন, সমস্যা নেই, কিন্তু আগুন সন্ত্রাস সহ্য করা হবে না

Image
  গতকাল রবিবার দুপুরে রাজধানীর সাহাবাগে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত " বি এন পি- জামায়াতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও  মানবাধিকার লঙ্ঘনের খন্ড চিত্র" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথের রাজনীতির নামে আগুন সন্ত্রাস, বাসে আগুন ইত্যাদি স্বরন করে বলেন,  সুষ্ঠু রাজনীতি করলে আপত্তি নেই কিন্তু মানুষের গায়ে হাত দিলে,আর সহ্য করা হবে না,আরও কেউই তাদেরকে রক্ষা করতে পারবে না। বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের স্বীকার ভুক্তভোগী ও তাদের পরিবার আন্ত নীয় স্বজনদের কথা ও আর্তনাথ দর্শক সারিতে বসে শুনেন থেকে শুনেন এবং এ-সময় প্রধানমন্ত্রী জননেত্রী কে  আবেগ আপ্লুত দেখা যায় এবং চোখের জল চলচল করছিল। বক্তব্যে তিনি তাদের প্রতি সহমর্মীতা জানিয়ে  আরও বলেন, রাজনীতির নামে, মিছিল মিটিং ও সমাবেশের নামে, বাসে আগুন,  মানুষের গায়ে আগুন, রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টির চেষ্টা করা হলে, আর সহ্য করা হবে না। বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না, কোন মানুষ আগুন সন্ত্রাসের ভয়াবহ চিত্র সহ্য করবে না। ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কথা স্বরন করে তিনি বলেন, আমার...

আগামী নির্বাচনই হবে শেখ হাসিনার শেষ নির্বাচন ! ৫ সমস্যায় আওয়ামী লীগ

Image
  আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। শুধু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসই নয়, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য রেকর্ড।শেখ হাসিনার মোট প্রধানমন্ত্রীত্বের মেয়াদ ১৭ বছরের বেশি। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীত্ব করছেন। ১২ বছরের বেশী ধরে বাংলাদেশে টানা প্রধানমন্ত্রীত্ব করে তিনি এক অনন্য রেকর্ড স্থাপন করেছেন। আওয়ামী লীগের একাধিক গুরুত্বপূর্ণ নেতারা বলছেন যে, আগামী নির্বাচন হতে পারে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ নির্বাচন। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। এই সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পর থেকে ৫ বছরের জন্য এই সংসদ গঠিত হয়। সেই হিসেবে ২৯শে জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে। সংবিধান অনুযায়ী এই মেয়াদ পূর্তির পূর্বে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই হিসেবে ২০২৩ সালের শেষ দিকে অথবা ২০২৪ সালের একেবারে শুরুতে জাতীয় সংসদ নির্বাচ...

মৃত থেকে জীবিত হয়ে উঠতে হন্নে ওরা চারজন

Image
জীবিত থেকেও মৃত, তাই তারা এখন মৃত ব্যক্তি হিসেবে পরিচিত। কিন্তু অলরেডি তারা জীবিত। জীবিত থেকেও মৃত তালিকা থেকে জীবিত তালিকায় নাম উঠানোর জন্য দৌড়ে বেড়াচ্ছে সরকারি বিভিন্ন অফিসে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর চারঘাটে। 4 জন ব্যক্তি জীবিত থেকেও তারা মৃত।  এখন পুনরায় জীবিত দের তালিকায় নাম উঠাতে তারা বিভিন্ন দপ্তরে দ্বারে দ্বারে ছুটছেন। বিষয়টি অবিশ্বাস্য হলেও এটিই এখন সত্যি হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের ডাটাবেজে। সরকারের যে কারণে এসব ব্যক্তিরা সরকারের নেওয়া বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ডাটাবেজে মৃত চারজন ব্যক্তি হলেন, উপজেলার জামালপুর গ্রামের হাজেরা বেগম, নাজিরপুর গ্রামের আমানুল্লাহ, ডাক্তার গনের শাহনাজ পারভীন। হাজরা উপজেলার পরানপুর জামে আজহার আলীর স্ত্রী। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী বর্তমানে তার বয়স ৮৪ বছর। তিনি নিয়মিত বয়স্ক ভাতা পেতেন, কিন্তু গত 2020 সালের জুলাই থেকে তার ভাতা বন্ধ রয়েছে। কারণ খুঁজতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকা হালনাগাদ তথ্য অনুযায়ী তিনি এখন মৃত। নির্বাচন কমিশনের ডাটাবেজে মৃতদেরকে জীবিত প্রমাণ করতে পারলেই আবারো ভাতাসহ সরকারি যাবতীয় সুবিধা ভোগ করতে পারবেন।উ...