সৃজনী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ও অর্থায়নে বাগমার উপজেলার ০২নং নরদাশ ইউনিয়ন পরিষদের ০৬নং ওয়ার্ড চন্ডিপুর গ্রামে সাহার মেমোরিয়াল ডিসঅ্যা বল স্কুল এন্ড কেয়ার সেন্টার এর নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে জননেতা ইন্জিঃ মোঃ এনামুল হক এমপি মহোদয়ের সৌজন্যে প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে গেঞ্জি বিতরণ, শিক্ষার্থী অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় উক্ত আয়োজনে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ গোলাম মোস্তফা। তিনি অত্যন্ত সাবলীল ভাষায় সুন্দর করে প্রতিবন্ধীদের এই এই শিক্ষা ব্যবস্থার সাথে তাদের অভিভাবকদের সম্পৃক্ততা কতখানি এবং তারা যদি সাহায্য না করে তাহলে তাদের সন্তানদেরকে যে কোন পর্যায়ে নিয়ে যাওয়া আমাদের সম্ভব হবেনা বা তাদেরকে আমাদের চেয়ে আরো বেশি আন্তরিক হতে হবে তবেই হয়তো বা তাদের এই সন্তানদেরকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো বা পৌঁছাতে সক্ষম হবো। এই আহ্বান রেখে তিনি সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন যে, আপনারা আপাতত সাপ্তাহে একদিন বিদ্যালয়ে উপস্থিত হবেন এবং আপনাদের জন্য একটা হাজিরাখাতা থাকবে যে খাতাটায় আপনারা সই করবেন এবং আমি এটা দেখব এবং পর্যবেক্ষণ করবো এবং আপনাদের বাচ্চাদের এই বিদ্যালয়ের কতখানি উন্নতি হচ্ছে? কতখানি অবনতি হচ্ছে? কোন উন্নতি হচ্ছে কিনা? বিভিন্ন বিষয়ে আপনারা তদারকি করবেন। আপনারা আপনাদের বাচ্চাদের বিভিন্ন বিষয়ে আমাদআমাদের সার্বক্ষনিক তথ্য দিন এবং বিদ্যালয়ের কারো আন্তরিকতার অভাব পেলে আপনার আমাকে অভিযোগ করবেন। আমরা আপনাদের এই বাচ্চাদের প্রতিনিয়ত একটা,সেবা, ভালবাসা সম্মৃদ্ধ সুশৃঙ্খল জীবন দানে আপ্রাণ চেষ্টা করাটাই আমাদের কাজ, দায়িত্ব।এই কথা উচ্চারণ করে তিনি সকল প্রতিবন্ধী অভিভাবকদের কাছ থেকে অন্তত আন্তরিকতার সহিত তাদের বাচ্চাদের এই বিদ্যালয়ে নিয়মিতভাবে উপস্থিতি এবং তাদের নিয়মিত ভাবে তদারকির একটা মিলবন্ধন। তাতেই হয়তোবা আমরা এইরকম বাচ্চাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের যে অভিপ্রায় তাদেরকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে এসে তাদেরকে সমাজের সাধারণ শিশুদের মতো করে গড়ে তোলার যে অভিপ্রায় এবং জননেত্রী শেখ হাসিনার সরকার তার হৃদয়ের অন্তস্থল থেকে কামনা করেন যেন বাংলাদেশের প্রতিটা প্রতিবন্ধীর ভাগ্যের পরিবর্তন হোক।তারা যেন সমাজের তাদের পরিবারের ভরণপোষণের দায়ভার নিতে পারে, নিজের কাঁধে এবং নিজের কর্ম করে খেতে পারে তার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য নানামুখী প্রকল্প গ্রহণ করেছেন তার মধ্যেই শিক্ষা ব্যবস্থার একটি বিশেষ প্রকল্প।
এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র আলোচনা সভার সভাপতি, নরদাশ ইউনিয়ন পরিষদের পরপর চারবারের সফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আস্থাভাজন প্রিয় ব্যাক্তিত্ব, বাগমারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আলহাজ্ব আর কে এম মোসলেম উদ্দিন মিয়া, অত্র ওয়ার্ডের ইউপি সদস্য ও প্রতিষ্ঠিতা সভাপতি, আলী আকবর,ময়েজ উদ্দীন, শাহিন আলম,পুর্ন চন্দ্র, গোবিন্দ সহ এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন সহ সকল শিক্ষক কর্মচারী বৃন্দ।
সভা শেষে বিশেষ দোয়া ও খাবারের আয়োজন করা হয়।

Comments
Post a Comment