আওয়ামীলীগের পরিক্ষিত সৈনিক জনাব ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু মেডিকেলের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল। বেশ কয়েকমাস আগে একবার অসুস্থ হওয়ার পর বাংলাদেশ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ও পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেতাকে সিঙ্গাপুরে চিকিৎসা করে সুস্থ হয়ে দেশে ফিরে আন্তরিকতার সাথে দেশের কাজে মনোনিবেশ করেন।
এরপর গত কয়েক দিন আগে আবারও অসুস্থ হয়ে পড়লে বর্ষিয়ান এই নেতাকে বঙ্গবন্ধু মেডিকেলের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
কিন্তু দিন দিন অবস্থার অবনতি হাওয়াই তাকে আবারও সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হয়।
গুরুতর অসুস্থ ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য তাকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হয়েছে একটি অ্যাম্বুলেন্স।

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আগের দিন থেকে অপেক্ষায় থাকা এয়ার অ্যাম্বুলেন্সে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজোবেথ হাসপাতালে।


ভারতের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ শেঠী ঢাকায় এসে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর তার সঙ্গে কথা বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদেরকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত জানান।

Comments

Popular posts from this blog

সুষ্ঠু রাজনীতি করুন, সমস্যা নেই, কিন্তু আগুন সন্ত্রাস সহ্য করা হবে না

একাদশ সংসদেেে প্যানেল স্পিকার, এনামুল হক এমপি

অবশেষে জটিলতার নিরশন