নরদাশ ইউনিয়ের গর্ব,মাসুদ রানা


আসছে তরুন উদীয়মান গীতিকার মাসুদ রানার ২য় গান মন পাড়াতে।বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের নরদাশ গ্রামের এক নীবৃত পল্লি এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম মাসুদ রানার।ছোটবেলা থেকেই গান লিখা এবং সুর করার প্রবল ইচ্ছে ছিলো ছেলেটির, বলছিলেন মাসুদ রানার প্রতিবেশী এরশাদ আলী।

এবারের পূজোয় আসছে তরুণ গীতিকার মাসুদ রানার কথায় রোমান্টিক গান ‘মন পাড়াতে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী কে.ডি উজ্জল এবং ম্যাজিক বাউলিয়ানার আরো এক জনপ্রিয় শিল্পী লক্ষীরয় প্রেমা।


মাসুদ রানা রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের নরদাশ গ্রামের সন্তান।

মন পাড়াতে’ গানটির সূর ও সংঙ্গীত পরিচালনা করেছেন কে.ডি উজ্জল নিজেই। গানটি কে.ডি মিউজিক ঢাকা থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন গীতিকার মাসুদ।

মাসুদ রানা বলেন, এর আগে আমার লেখা আটটি গান রিলিজ হয়েছে। তার মধ্যে আহমেদ হুমায়নের কণ্ঠে ‘ভালো আছি ভালো থেকো’ শিরোনামের গানটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এবারের গানটিও সবার অনেক ভালো লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এ ছাড়াও আরো কিছু নতুন গানের কাজ চলছে বলে জানিয়েছেন মাসুদ রানা।

তিনি ইউনিয়নবাসীসহ সঙ্গীতপ্রিয় সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।


Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী