বাগমারা উপজেলার উপজেলার নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ



নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামকে বদলি করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।এদিকে বাগমারা উপজেলায় নির্বাহী অফিসারের পদ শূণ্য হওয়ায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার শরিফ আহম্মেদকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বাগমারায় বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, জাকিউল ইসলামকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়। সেখানে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন। ২০১৭ সালে ৩ জুলাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বাগমারায় যোগদান করেছিলেন তিনি।
একই সঙ্গে শরিফ আহম্মেদকে রাজশাহীর বাগমারা উপজেলার নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়। সেখানে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন। ২০১৮ সালের ২১ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যোগদান করেছিলেন।

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী