হে প্রভু দয়াময়,আমাদের ক্ষমা করো
প্রভু হে, হে মহাবিশ্বের মালিক, হে মহান, সৃষ্টিকর্তা দয়াময় রব্বুল আলামীন। হে বিচার দিনের মালিক, সর্বময় সর্বক্ষমতার অধিকারী।আমি তোমার শ্রেষ্ঠ সৃষ্টির এক পাপিষ্ঠ মানব।পাহাড় তুল্য পাপের বোঝা মাথাই নিয়ে আমি তোমারই কাছে মঙ্গল ও ক্ষমা প্রার্থনা করি।
প্রভু হে, আমরা আমাদের নিজেদের উপর জুলুম ও অত্যাচার করেছি, দুনিয়ার মোহে তোমাকে ভুলে পাপের পাহাড় গড়েছি।নিজেদের কে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছি। যা থেকে মুক্তির এবং জীবনের প্রশান্তি এনে দিতে তুমি ছাড়া কেউ নেই।
তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের হেফাজত করো।
প্রভু হে, দেহমনের সকল অশান্তি কে তুমি প্রশান্তিতে রূপ দাও তুমি সকল প্রকার ও চিন্তা দুশ্চিন্তা দুশ্চিন্তা এবং সকল প্রকার অমঙ্গল থেকে আমাদের হেফাজত করো। প্রভু হে তুমি দয়াময় তুমি বিচার দিনের মালিক। তুমি দয়া কর, তুমি দয়াশীল, তুমি ক্ষমাশীল, তুমি সর্বময় সকল ক্ষমতার একছত্র অধিপত্তি।
হে মালিক, তুমি আমাদের ক্ষমা করো। তুমি আমাদের মঙ্গলের পথ দেখাও। তুমি আমাদের সঠিক সুন্দর পথে পরিচালিত করো। প্রভু হে, তুমি ছাড়া আমাদের আর কে আছে। আমরা কার কাছে পানা চাইবো, আমরা কার কাছে মুক্তি চাইব। প্রভু হে, তোমার সৃষ্টিকে ভালবাসার মত তৌফিক দান করো। তোমার সৃষ্টিকে ভালোবেসে তোমার সান্নিধ্য পেতে যেন আমরা সফল হতে পারি, তুমি আমাদেরকে কবুল ও মুন্জুরাত করো। প্রভু হে, তুমি আমাদের মনের সৎ চিন্তাগুলোকে বাস্তবে রূপ দাও এবং অসৎ চিন্তাগুলোকে তুমি আমাদের দেহ ও মন থেকে ধুয়ে-মুছে আমাদের পবিত্রতা দান করো। তুমি আমাদের হেফাজতকারী, তুমি আমাদের হেফাজত করো। তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের ক্ষমা দান করো।

Comments
Post a Comment