সফলতা কঠিন পরিশ্রমে

সকল বাধা অতিক্রম করে  সামনে সমান গতিতে অথবা তার চেয়ে একটু ধির গতিতে এগিয়ে যাওয়ার  নামই জীবন দুনিয়ায় অসম্পূর্ণ কিছুই নেই। এমন কোন জীবন আছে কি,  যার কোন ইতিহাস নাই,ক্ষত নাই,ব্যাথ্যা নেই। জীবনের পরিপূর্ণ স্বাধ আস্বাদন করা শেষ,আমার জীবনের আর কিছুই পাওয়ার নেই। এভাবেই শেষ হয় জীবন। জীবনের চলার পথে যত বড় বড় কাজই হোক কেউ না বা যতই বড় কষ্ট হোক না কেন,  তার শেষ হয়, কেউ তা করে ফেলছে।অনেকেই আবার  নিজেকে বা নিজের  ভিতরের প্রতিভাকে তুলে ধরে সমাজের বিভিন্ন সেক্টর এ  নিজের যায়গা করে নিচ্ছে। আবার কেউ স্বপ্ন নিয়ে চলতে গিয়ে বা স্বপ্ন নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার আপ্রান চেষ্টা করে
 আসা কিছু মানুষ জীবনের এই ব্যস্ত রানওয়ে থেকে ছিটকে পড়ছে। কেউ নিজের জন্য বা নিজের ভুলের জন্য, কেউ বা কাছের কোন আপনজনের জন্য বা কেউ আবার বাস্তবতা কে মেনে নিয়ে। কিন্তু সফলতা নামক সোনার হরিনটি ধরা, ছোঁয়া বা নিজের জীবনের সাথে প্রতিষ্ঠিত করা বা বাস্তবতার জালে বন্ধি করে আজীবন তার ফল ভোগ করার পুরোটা নির্ভর করে নিজের প্রচেষ্টার উপর। আপনি আপনার আপনার লক্ষ্য পূরণ করতে কতটা পরিশ্রম করছেন সেটার উপর নির্ভর করবে আপনি তার ফল কি পাবেন।তবে আজকের সমাজে একটি কথা অতপ্রত ভাবেই জীবনের সাথে মিশে গেছে। ডু অর ডাই।কথাটি বিভিন্ন জনে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করলেও আমি বলি, হয় কিছু কর, নয়তো মরো।হয় বস হও নইলে বসে পড়।ধুকধুক করে বাঁচা আমার কাছে জীবন বলে মনে হয় না।স্বপ্ন তো সেটার নাম নয়, যা আমাদের ভারতের প্রয়াত রাষ্ট্র প্রতি এ পি জে আবুল কালামের মতে, যা বাস্তবায়ন করতে নিজের ভিতর থেকে ঘুম হারিয়ে যায়, সেটাই স্বপ্ন। সুতরাং স্বপ্ন দেখা স্বাভাবিক একটা বিষয়।কিন্তু তার বাস্তবায়নের চুন্তা চেতনা তোমাকে দিন রাত উতলা করে রাখবে এবং প্রতিটি মুহূর্ত সেই লক্ষ্যের প্রতি নিশানা করে নিজেকে পরিশ্রমের মাঝে হারিয়ে ফেলতে হবে।লস করার সর্বোচ্চ মানসিকতা থাকতে হবে। কারন এ পথে লস অবসম্ভাবি। সফল হতে হলে যেমন  নিজেকে পরিশ্রম করতে হবে,তেমনি পাশাপাশি নিজের চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে। এমন হতেও পারে আপনি যেটা ভেবে অসম্ভব বলে রেখে দিচ্ছেন, কেউ সেটা নিয়ে ভেবে, কোন একভাবে সফল হয়ে যাচ্ছে।এমনটিই হতে পারে, আপনি যা নিয়ে ভাবছেন,  ফাঁকে অন্য কেউ সেই কাজটি সফলতার সাথে শেষ করে বসে আছে।
জীবন অনেক ছোট, এই ছোট জীবনে উঠানামা, ভালো খারাপ সব কিছুই বিদ্যমান। জীবন আপনার কাছ থেকে কখন কি নিয়ে যাবে তা যেমন আপনি ভাবতে পারবেন না, ঠিক তেমনি আপনাকে কখন কি দিয়ে যাবে সেটাও হয়তো আপনার অজানা। নিজেকে সুস্থ রাখতে হবে, নিজের চিন্তাকে প্রসারিত করতে হবে। যা আপনার জীবনে ঘটে গেছে সেটা পিছনে ফেলতে হবে। মানতে হবে আপনার জীবন থেকে যা চলে গিয়েছে তা পুরোনো। তাকে নিয়ে হাটতে থাকলে হোচট ছাড়া অন্য কিছু সম্ভব নয়।
★কাউকে ঠকিয়ে কিংবা প্রতারণা করে বড় হওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।★
মানুষ মানুষের জন্য, কারো উপকার করতে না পারলে অপকার করার কথা ভাববেন না।এতে নিজেই সব হারাবেন। মনে রাখবেন আপনি যা করবেন আপনার জন্যও তাই অপেক্ষা করছে। লক্ষ্য স্থির থাকুন। একদিন সাফল্য ধরা দিবেই। জানার চেস্টা করুন সবসময়। এমনটা ভাববেন না আপনি সব জানেন। আপনার জানার ইচ্ছাই আপনাকে অসাধ্য সাধন করতে সাহায্য করবে। নিজেকে সময়দিন, নিজের কথা শুনুন, আপনার ভিতরের প্রতিভা আপনি ছাড়া অন্য কেউ জানেনা৷ তাই সেটা আপনাকেই খুজে বের করতে হবে তা না হলে..........সফলতার সোনার হরিণ .হাসবে তারই সারা জীবন, যারা প্রতিনিয়ত তোমার ব্যার্থতাই কামন করেছে। এবং তেমার ব্যার্থতাই তাদেরকে মন খুলে হাসতে পারার খোরাক।

#নয়ন

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী