কার কি আমলনামা, কে কি করেন,সবই আমি জানি




আজ শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ও ‘সোনার তরী’ উদ্বোধনের পর কুর্মিটোলায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই সাবধান থাকবেন। যে যা করেন সব খবর সাথে সাথে আমার কাছে চলে আসে।
এসময় প্রধানমন্ত্রীশেখ হাসিনা উপস্থিত নেতা কর্মী দের উদ্দেশ্যেে আরও বলে, ‘আমার আর কোনো কাজ নাই। দেশের দেখাশোনা করাই আমার কাজ। কে কি করলেন, সব দিকে আমার নজর আছে। যে-ই দুর্নীতি করবে তাদের ছাড় দেওয়া হবে না। আমি দুর্নীতি বরদাশত করব না। এ দেশকে সন্ত্রাস, জঙ্গি, মাদক ও দুর্নীতিমুক্ত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করব।আমি আমার জীবন দেশের জন্য উৎসর্গ করেছি। বাংলাদেশ যে উন্নত হতে পারে তা আমরা প্রমাণ করেছি। এই বিমানবন্দর একটা সাদামাটা বিমানবন্দর ছিল। ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে তার পরিবর্তন করেছি। আমরা অন্যান্য পদক্ষেপও নিয়েছিলাম। আমরা চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করেছিলাম। বরিশাল, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরকে উন্মুক্ত করেছি।’
এসময় প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে। যাতে প্রাচ্য থেকে পাশ্চ্যাত্যে যত বিমান চলাচল করবে তাদের একটা হাব হতে পারে এ বিমানবন্দর। রিফুয়েলিং এবং বিশ্রামের ব্যবস্থা থাকবে। আমরা পর্যটনসহ অনেকভাবে এই কক্সবাজারকে ব্যবহার করতে পারি। এছাড়া ভবিষ্যতে দুটি কার্গো বিমান কেনার পরিকল্পনা রয়েছে সরকারের।
একই সাথে বিমানবন্দরের নিরাপাত্তা ভিআইপিসহ সবাইকে মেনে চলার আহ্বান জানান তিনি। বিদেশগামী শ্রমিকরা যেন বিমানবন্দরে হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ নজর দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ নির্মাণকাজ এবং বিমানে সংযুক্ত বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন দুটি ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করেন। এরপর তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। নতুন ড্রিমলাইনার বিমান দুটি ইংল্যান্ডের রাজধানী লন্ডনের হিথ্রো ও ম্যানচেস্টার বিমানবন্দরে চলাচল করবে।
বাংলা ইনসাইডার/এএইচসি

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী