রাজশাহী আওয়ামী লীগের সভাপতি মেরাজ, সম্পাদক দারা

রাজশাহী আওয়ামী লীগের সভাপতি মেরাজ, সম্পাদক দারা

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা এবং আবদুল ওয়াদুদ দারা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার বিকাল ৪টায় নগরীর শিল্পকলা একাডেমি মিরনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি। এর আগে, সকালে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী মোহাম্মাদ নাসিম এমপি। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২০০৫ সালের ৫ জানুয়ারির নির্বাচনে দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন মেরাজ উদ্দিন মোল্লা। সে সময় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তার বহিষ্কারের প্রত্যাহার করে নেয় দল। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবলু ও রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনকে। দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন নিজেদের প্রার্থিতা ঘোষণা করেন। পরে দলীয় সভাপতির সঙ্গে কথা বলে মেরাজ মোল্লা ও দারার নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। বিডি-প্রতিদিন/মাহবুব

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী