বাগমারার উন্নয়ন, জননেতার দুনয়ন
বাগমারা উপজেলা পূর্বে একটি জঙ্গিবাদের প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত থাকলেও বর্তমানের চিত্র সম্পূর্ণ আলাদা। বাগমারার মাটি ও মানুষের নেতা জননেতা ইন্জিঃ এনামুল হক এমপি মহোদয়ের হাত ধরে বাগমারা এখন বাংলাদেশের শান্তি ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ যেন অতি সহজে অর্থ লেনদেন করতে পারে সে লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার সকাল ১০ টায় মচমইল বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক ভবানীগঞ্জ শাখার এভিপি ও শাখা প্রধান এফ.আর.এম ওয়াসিউর রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এজেন্ট শাখার উদ্বোধন করেন রাজশাহী জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান কাওছার উল আলম।
ইসলামী ব্যাংক ভবানীগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার আসাদুজ্জামান সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইসলামী ব্যাংক রাজশাহী জোনের প্রিন্সিপাল অফিসার হাসান আলী, ইসলামী ব্যাংক মচমইল বাজার এজেন্ট ব্যাংকিং শাখা মেসার্স রাতিন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী প্রভাষক শফিকুল ইসলাম, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সৈয়দপুর-মচমইল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস.এম.আহসানুল করিম মামুন, মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মচমইল বাজার বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজাহার আলী, আহাদ আলী সরদার, আ’লীগ নেতা আশিকুর রহমান সজল, মচমইল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইসলামী ব্যাংক মচমইল বাজার এজেন্ট শাখার ইনচার্জ হুমায়ন কবির, ক্যাশিয়ার শাহাদত, মার্কেটিং অফিসার সবুজ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিডেট এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments
Post a Comment