বাগমারা প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা





আসুন প্রতিবন্ধীদের পাশে দাঁড়ায়, তাদের প্রতি সহায়তার হাত বাড়াই, এই আহব্বানে বাগমারা উপজেলার একমাত্র প্রতিবন্ধী বিদ্যালয় সাহার মেমোরিয়াল ডিসঅ্যাবল স্কুল এ্যন্ড কেয়ার সেন্টার এর পক্ষথেকে সকলকে  ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,তরুন উদ্দ্যেক্তা মোঃ গোলাম মোস্তফা বলেন,
যদি আমরা একটি সমাজের বা রাষ্ট্রের করতে চাই টেকসই উন্নয়ন, প্রতিবন্ধীদের অধিকারের নিশ্চয়তা প্রদান অবশ্যই  প্রয়োজন। যা সরকারের একার পক্ষে সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভপর নয়।এর জন্য সমাজের শিক্ষিত সুশীল সমাজ, প্রভাবশালী ও বিত্তবানদের অবশ্যই সহায়তার হাত বাড়াতেই হবে। সমাজের সকল ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করার চেষ্টা এবং তাদের মৌলিক অধিকার রক্ষার নিশ্চয়তা আমাদেরই দিতে হবে, যাদের কিনা মহান আল্লাহ পাক প্রতিবন্ধী করে সৃষ্টি করেন নাই। তাই নতুন বর্ষে আমরা আমাদের সমাজের একটি প্রতিবন্ধী শিশুকে হলেও যেন সহায়তা করতে পারি এবং তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে পারি, এই হোক আমাদের অঙ্গিকার, এই হোক আমাদের প্রতিশ্রুতি।
.
এসময় তিনি আরও বলেন, মানুষ সমাজিক জীব।তাই মানুষকে সমাজবদ্ধভাবেই বসবাস করতে হয়।আর প্রতিবন্ধী জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে সম্পূর্নভাবে সমাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কার্যাবলী থেকে বাহিরে রেখে একটি দেশের প্রয়োনীয় টেকসই উন্নয়নের কাঙ্খিত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবয়নের ক্ষেত্রে কিছুটা হলেও অন্তরায়। যা বিগত দিনে বাংলাদেশের অন্যান্য সরকারের চেয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার অনেক বেশি সচেতন এবংএই গোষ্ঠীর  শিক্ষাসহ অন্যান্য মৌলিক অধিকার রক্ষাই দৃড় প্রত্যয়ী। কারন বাংলাদেশ আজকে নিম্ন আয়ের দেশ থেকে এখন উন্নয়নশীল দেশের কাঁতারে জায়গা করে নিয়েছে এবং সারা বিশ্ব আজ যুদ্ধ বিদ্ধস্ত্র ভাংগাচোরা অসহায় গরিব এই দেশটির উন্নয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচনা করছেন। আগামীতে বাংলাদেশকে উন্নত সম্মৃদ্ধ একটি রাষ্ট্র হিসেবে  গড়ে তোলার প্রত্যয়ে যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ , সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গেলে সমাজে অসহায় এই জনগোষ্ঠিকে সমাজের বা দেশের বোঝা হিসেবে না রেখে তাদেরকে যে সম্পদে পরিণত করা আবশ্যক, তা সরকার গৃহীত নানাবিধ প্রদক্ষেপ বা কর্মকাণ্ডের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত। তাই বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার হিসেবে ইতিমধ্যে স্বীকৃত।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীরা সমাজের বোঝা নয়, উপযুক্ত পরিবেশ ও শিক্ষা সেবার ব্যাবস্থাই, তাদেরও সম্পদে পরিণত করা যায়। তাই আসুন প্রতিবন্ধীদের প্রতি সহায়তার হাত বাড়াই। 

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী