কি হবে ২৬ ডিসেম্বর?

সারাবিশ্বের নির্দিষ্ট কিছু অংশে আগামী ২৬ ডিসেম্বর ব্যতিক্রমী এক সূর্যগ্রহণ দেখা যাবে। তবে স্বাভাবিক অবস্থানের চেয়ে পৃথিবীর চেয়ে চাঁদ দূরে থাকায় এটিকে ছোট মনে হবে এবং তা সূর্যকে পুরোপুরিভাবে ঢেকে ফেলতে পারবে না। সূর্যকে চাঁদের চারপাশে একটি চাকার মতো দেখা যাবে। এমন সূর্যগ্রহণ মানুষ দেখেছিল ১৭২ বছর আগে।
সূর্যকে একটি অগ্নিবলয়ের মতো দেখাবে তাই বিজ্ঞানীরা এটিকে আখ্যা দিয়েছে রিং অব ফায়ার হিসেবে।
সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী। ঢাকায় সূর্যগ্রহণটি শুরু হবে সকাল ৯টা ১মিনিট ১৬ সেকেন্ডে।
১০টা ২৮মিনিট ৯ সেকেন্ডের সময়ে সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে; ওই সময়েই সূর্য সবচেয়ে বেশি ঢাকা পড়বে চাঁদের আড়ালে।

সর্বোচ্চ দুপুর ১২টা ৮মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ। অগ্নিবলয়ের দৃশ্যটি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী