বাগমারা উপজেলার প্রতিবন্ধী জনগোষ্ঠীর একমাত্র বাতিঘর



বাংলাদেশ সহ সারা বিশ্ব আজ বাংলাদেশের বর্তমান ক্ষমতাধীন সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার হিসেবেই জ্ঞাত ও স্বীকৃত।শেখ হাসিনা সরকারের প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে যতগুলো প্রদক্ষেপ ও নীতিমালা প্রনয়ন ও নিজ কন্যাকে তা বাস্তবায়নের  জন্য গুরু দায়িত্ব অর্পন করে বর্তমান সরকার সারা বিশ্বের নজর কেড়েছে।  "প্রতিবন্ধীতা সম্পর্কিত স্বমন্বিত বিশেষ শিক্ষানীতিমালা-২০০৯" প্রনয়ন করে সমাজের এই অবহেলিত অক্ষম শিশুদের মনে কিছুটা হলেও সক্ষমতার আলো ফুটিয়ে তোলার যে অভিপ্রায়, তারই ধারাবাহিকতায়  রাজশাহী জেলার বাগমারা উপজেলাই  ২০১৪ ইং সালে সর্বপ্রথম " সাহার মেমোরিয়াল ডিসঅ্যাবল স্কুল এ্যন্ড কেয়ার সেন্টার " নামে ০২ নং নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামেএকটি প্রতিবন্ধী বিদ্যালয়  যাত্রা শুরু করে। বিদ্যালয় টি প্রত্যন্ত এলাকার মানুষদের প্রতিবন্ধী সন্তানদের নিয়ে প্রচলিত কুসংস্কার ও অবগ্যা তা দূর করতে এবং অন্যান্য উপজেলায় প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপনের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সেবাই এগিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই ২০১৬ সালে " প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে " রাজশাহী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিলো।
বিদ্যালয়টি বিভিন্ন সময় সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা নির্বাহী অফিস,উপজেলা শিক্ষা অফিস সহ গম্যমান্য ও রাজনৈতিক নেত্রীবৃন্দ পরিদর্শন ও নার্সিং করে আসছেন।

বিদ্যালয় টি ২০১৬ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ন-সচিব( প্রতিবন্ধকতা বিষয়ক) জনাব এম এম সুলতান মাহমুদ স্যার স্বশরীরে পরিদর্শন করেন। এবং পরবর্তীতে পরিদর্শন প্রতিবেদন দাখিল করেন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০১৬ সালের অক্টোবর মাসে সর্বশেষ সারা বাংলাদেশের ২০( বিশ) টি প্রতিবন্ধী বিদ্যালয়কে নীতিমালার আলোকে স্বীকৃতি প্রদানের জন্য নতিভুক্ত করেন, যার ভিতর অত্র প্রতিবন্ধী বিদ্যালয়টি রাজশাহী জেলার একমাত্র বিদ্যালয় হিসেবে ১৬ ( ষোল) নম্বরে জায়গা পাই।

Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী