আসুন প্রতিবন্ধীদের পাশে দাঁড়াই, তাদের প্রতি সহায়তার হাত বাড়ায়। শেখ হাসিনার বাংলায়, কোন প্রতিবন্ধী অবহেলিত নয়।তাই আসুন সবাই মিলে স্কুলে যাই। বাগমারা উপজেলার একমাত্র প্রতিবন্ধী বিদ্যালয় সাহার মেমোরিয়াল ডিসঅ্যাবল স্কুল এ্যন্ড কেয়ার সেন্টারের উদ্যোগেে গত ৫ ডিসেম্বর উৎযাপিত হয়ে গেলো
২৮তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস -২০১৯ ইং। অভিগাম্য আগামীর পথে শ্লোগান কে সামনে রেখে রাজশাহী জেলার অন্যান্য অন্য সব উপজেলার মত বাগমারা উপজেলার প্রতিবন্ধী বিদ্যালয়ে উপজেলার পক্ষে ও অত্র প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালনাকারী সংস্থা সৃজনী - এসডব্লিউও এর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও অত্র প্রতিবন্ধী বিদ্যালয়ের সন্মান্বিত সভাপতি জনাব শরীফ আহম্মেদ, সহ- সভাপতিত্ব করেন ০২ নরদাশ ইউনিয়ন পরিষদের চারবারের সফল ইউপি সদস্য এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সেকেন্দার আলী।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এবং বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অনিল কুমার সরকার " তিনি বলেন " বাগমারার জাাাতী সংংস সদস্য ইন্জিঃ এনামুল হক বলেছেন,, বাগমারা উপজেলার একমাত্র প্রতিবন্ধী বিদ্যালয় হিসেবে অত্র প্রতিষ্ঠানের এমপিও করন সহ জাতীয়করনে সর্বোচ্চ চেষ্ঠা ক রবেন।। এবং অত্র প্রতিষ্ঠানের জন্য আগামী বছর একটি দ্বীতল ভবনের ব্্যবস্থা করবেন। বিশেষ অতিথি ছিলেন ুউপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুন ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার হিসে বেবি সহ উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, গোবিন্দপাড়া,আউচপাড়া ও ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান বিজন সরকার।
প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন জনাব আবদুল মোমিন, উপজেলা সমাজসেবা অফিসার বাগমারা।
প্রধানসমন্বয়ক মোঃ গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র প্রতিবন্ধী বিদ্যালয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদ বলেন "অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেে বাগমারা উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দিবে, শিক্ষার্থী পরিবহনের জন্য গাড়ি ও ছোট ছোট সমস্যা গুলো সমাধান এ তিনি অতি শীর্ঘই ব্যবস্থা গ্রহণ করবেন৷
Comments
Post a Comment